Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home শিক্ষা ১৯ শিক্ষকের ১৮ বছরের বেতন ভাতা ফেরত নেওয়া হচ্ছে
অপরাধ-দুর্নীতি শিক্ষা

১৯ শিক্ষকের ১৮ বছরের বেতন ভাতা ফেরত নেওয়া হচ্ছে

By Saiful Islamঅক্টোবর 6, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : ‌‌তদবির ও জালিয়াতির মাধ্যমে রাজধানীর উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের ১৯ শিক্ষকের এমপিও পাওয়ার তথ্য ফাঁস হয়েছে। ২০০০ সালের মে মাস থেকে ২০১৮ সালের ১৭ জুন পর্যন্ত ওই শিক্ষকদের বেতন-ভাতা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষার ঢাকা অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোছা. সাহারা খানম।
মাউশি

Advertisement

ওই ১৯ শিক্ষকের ২০০০ সালের মে থেকে ২০১৮ সালের ১৭ জুন পর্যন্ত বেতনের হিসাব বিবরণী পাঠাতে গত ১৩ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপকের কাছে চিঠি দেন উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোছা. সাহারা খানম। চিঠিতে বলা হয়, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের ১৯ জন শিক্ষক জালিয়াতি করে ২০০০ সালের মে মাস থেকে আজ পর্যন্ত (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত সরকারি অংশের বেতন ভাতা উত্তোলন করেছেন। সব টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার লক্ষ্যে তাদের উত্তোলিত টাকার হিসাব বিবরণী প্রয়োজন। এ অবস্থায় মে-২০০০ থেকে জুন-১০১৮ পর্যন্ত শিক্ষকদের হিসাব বিবরণী দেওয়ার অনুরোধ করা হলো।

এই ১৯ জন সহকারী শিক্ষক হলেন, আব্দুল মালেক, মিনহাজুর রহমান, আতিকুর রহমান, মোহাম্মদ গোলজার হোসেন, মো. জহিরুল ইসলাম, আফরোজা খাতুন, মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া, মো. মনজুরুল হক মজুমদার, আবুল কালাম, মো. শহীদ উল্লাহ, শামীমা আফরোজ, হনুফা বেগম, মো. নুর উদ্দিন, সুভাষ চন্দ্র মিত্র, মুহম্মদ লুৎফর রহমান, মেহেরুন নেছা খানম, পারভীন আক্তার, মোহাম্মদ জিয়াদুল হক, মো. জাহাঙ্গীর হোসেন ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জিন্নাতুন্নেছা।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগ অনেক। মাঠ পর্যায়ে লোকবল কম থাকায় অনেক সময় অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে দেরি হচ্ছে। তবে নিরপেক্ষভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় এবং হবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একজন অভিভাবকের অভিযোগের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ৫ এপ্রিল তদন্ত করার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর চিঠি দেন। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে গত ২০ জুনের চিঠিতে ১৯ জন প্রাথমিক শাখা শিক্ষকের এমপিও বাতিল করে এ পর্যন্ত আত্মসাৎ করা অর্থ ফেরত দেওয়াসহ অন্যান্য অভিযোগ সরেজমিন তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত করে ১৫ কর্মদিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠাতে বলা হয় ঢাকার আঞ্চলিক উপ-পরিচালককে।

তদন্তের পর অভিযোগের প্রমাণ পেয়ে গত ১৩ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপকের কাছে ১৯ শিক্ষকের ২০০০ সালের মে মাস থেকে ২০১৮ সালের ১৭ জুন পর্যন্ত বেতনের হিসাব বিবরণী পাঠাতে ঢাকা অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোছা. সাহারা খানম চিঠি দেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১৯৯৫ সালের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় জুনিয়র শিক্ষকের পদ বিলুপ্ত করা হয়। উত্তরা হাইস্কুলে ১৯৯৭, ১৯৯৮ ও ২০০০ সালে ১৬তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়, যা শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা পরিপন্থি। জুনিয়র শিক্ষকরা ২০০০ সালে দশম গ্রেডে এমপিওভুক্ত হন এবং ২০১২ সালে উচ্চ নবম গ্রেড পান। ২০ জন শিক্ষকের মধ্যে একজন শিক্ষক মারা গেছেন। অবশিষ্ট ১৯ জন শিক্ষকের এমপিও বাতিল এবং উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে জালিয়াতির মাধ্যমে জুনিয়র শিক্ষকদের সহকারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত করা হয়। উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান মোল্লা সরাসরি এর সঙ্গে যুক্ত। প্রায় ২২ বছর ধরে জালিয়াতির বিষয়টি গোপন রাখেন তিনি।

হাফিজুর রহমান মোল্লার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি প্রতিষ্ঠানের বাইরে আছি। এ বিষয়ে এখন কিছু বলবো না। আমি ঢাকায় নেই। কিছু জানার থাকলে দুদিন পরে আসেন।’

সেবা অনুযায়ী বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ হবে : স্বাস্থ্যমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষ থেকে আরও ৪ বিষয় যুক্ত হবে: শিক্ষামন্ত্রী

জুন 8, 2026
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

জুন 8, 2026
শিক্ষাপ্রতিষ্ঠান

দীর্ঘ ১৬ দিনের ছুটি শেষে খুললো শিক্ষাপ্রতিষ্ঠান

জুন 7, 2026
Latest News
শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষ থেকে আরও ৪ বিষয় যুক্ত হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান

দীর্ঘ ১৬ দিনের ছুটি শেষে খুললো শিক্ষাপ্রতিষ্ঠান

চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

শিক্ষা প্রতিষ্ঠান

১৪৭ ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানকে শোকজ, ভর্তি বন্ধের হুঁশিয়ারি

প্রাথমিক বৃত্তি পরীক্ষা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল কবে, যা জানাল অধিদপ্তর

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

শিশু

নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa