ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর ২০৩০ বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হলেও, বিষয়টি নিয়ে নিজেই স্পষ্ট বক্তব্য দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে ৮০ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। তার অসাধারণ নৈপুণ্যে জয় পায় আর্জেন্টিনা। একই সঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে জায়গা করে নেন তিনি।
এদিন আরেকটি অনন্য রেকর্ডও গড়েন মেসি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েন তিনি। একই দিনে পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ছয়টি বিশ্বকাপে খেলার বিরল তালিকায় নাম লেখান।
ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রশ্নের জবাবে ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা উড়িয়ে দেন মেসি। মিক্সড জোনে সাংবাদিকদের প্রশ্ন শুনে হেসে তিনি বলেন, “না, না, এটা কোনোভাবেই সম্ভব নয়।
বর্তমানে প্রায় ৩৯ বছর বয়সী মেসির এই মন্তব্যে ২০৩০ বিশ্বকাপে তাকে মাঠে দেখার জল্পনায় অনেকটাই ইতি টানল। তবে ২০২৬ বিশ্বকাপের শুরুতেই তার দুর্দান্ত পারফরম্যান্স প্রমাণ করেছে, বয়স কেবলই একটি সংখ্যা।
আরও পড়ুনঃ
উল্লেখ্য, আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই বিশ্বকাপ ইতিহাসে একাধিক রেকর্ডের মালিক ছিলেন মেসি। আর বিশ্বকাপ-২০২৬ এর প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে নিজের কিংবদন্তি ক্যারিয়ারে যোগ করলেন নতুন আরেকটি মাইলফলক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



