Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা নবীন গবেষকদের জন্য অনলাইন ‘রিসার্স কোর্স’
শিক্ষা

নবীন গবেষকদের জন্য অনলাইন ‘রিসার্স কোর্স’

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 28, 2021Updated:October 28, 20212 Mins Read

নবীন গবেষকদের জন্য অনলাইন ‘রিসার্স কোর্স’

Advertisement

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশে সুষ্ঠু গবেষণার পরিবেশ ও প্রকাশনা বিষয়ক সচেতনতা তৈরি করতে ১২ সপ্তাহব্যাপী অনলাইনভিত্তিক একটি রিসার্স কোর্স আয়োজন করতে যাচ্ছে গবেষণা ও শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ‘রিকানেক্ট’। এই রিসার্স কোর্সে অংশগ্রহণকারীরা গবেষণার মৌলিক ধারণা, গবেষণা টপিক নির্বাচন, রিসার্স প্রপোজাল তৈরি ও ভালো মানের জার্নালে আর্টিকেল প্রকাশ করতে প্রয়োজনীয় নির্দেশনাবলী পাবেন।

কোর্সটির ইন্টস্ট্রাক্টর ও অস্ট্রেলিয়ায় পিএইচডি গবেষক আজিজ মুনির জুমবাংলা’কে জানান, এই কোর্সটি নবীন গবেষক ও গবেষণায় আগ্রহীদের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে। বিশেষত বাংলাদেশের ভঙ্গুর গবেষণা পরিবেশ, গবেষণা বিষয় নির্বাচন, গবেষণা নিয়ে ভুল ধারণা-ভীতি, একাডেমিক লেখার মান ও সার্বিক সীমাবদ্ধতা বিবেচনা করে এই কোর্স কন্টেন্ট তৈরি করা হয়েছে।

এই কোর্সটির বিশেষ বৈশিষ্টগুলো হলো:

এক. প্রতি কোর্সের সাথে থাকছে কোর্স সম্পর্কিত রিসোর্স, যেমন  লেকচার শীট ,গবেষণা প্রবন্ধ, বুক চ্যাপ্টার। তাছাড়া বাংলাদেশের নানা সামাজিক সমস্যা নিয়ে সুনির্দিষ্ট রিসার্স থিমের উপর একটি সমৃদ্ধ বিবিলিওগ্রাফি। যা অংশগ্রহণকারীদের গবেষণার বিষয় নির্বাচন করতে সহায়তা করবে। কোর্স শেষে প্রায় ৩০টি আর্টিকেল পড়া হয়ে যাবে। ফলে একাডেমিক আর্টিকেল পড়ার অভ্যাস তৈরির পাশাপাশি লিখার স্কিল তৈরি ও জার্নাল সম্পর্কে ভালো ধারণা তৈরি হবে।

দুই. কোর্স চলাকালে নিজের সম্ভাব্য গবেষণা টপিক বাছাই করে একটি রিসার্স প্রোপোজাল ডেভেলপ করার সুযোগ থাকবে । যেটি কোর্সের ১০ মডিউলে জমা দিতে হবে এবং কোর্সের ১২ মডিউলে প্রেজেন্টেশন দিতে হবে। পরবর্তী সপ্তাহে রিসার্স প্রোপোজাল নিয়ে ফিডব্যাকসহ ওয়ান টু ওয়ান পর্যালোচনা ও সাজেশন দেয়া হবে। তাছাড়া বাছাই করা রিসার্স প্রোপোজাল থেকে যৌথভাবে উন্নতমানের জার্নালে আর্টিকেল পাবলিশ করার সুযোগ থাকবে।

তিন. কোর্স চলাকালে একটি রিসার্স লগ (Research Information Skills Assessment) প্রস্তুত করতে হবে। যেখানে সম্ভাব্য গবেষণা প্রজেক্টের থিওরি, মেথডস ও সম্ভাব্য সকল জার্নাল সোর্স ও রেফারেন্স সম্পর্কে একটি সামগ্রিক ধারণা থাকবে।

চার. দেখা গেছে, বাংলাদেশিদের গবেষণা আর্টিকেল লেখার প্রধান সমস্যা হচ্ছে, লিখার ধারাবাহিকতা, উপস্থাপনা ও নিজস্ব আর্গুমেন্ট বা থিউরিটিক্যাল রিফ্লেকশন না থাকা। তাই আলাদা দুইটি মডিউলে এডাডেমিক রাইটিং ও স্কিলস’র উপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব কৌশল সম্পর্কে অবহিত করা হবে।

পাঁচ. গবেষণার জন্য প্ৰয়োজনীয় ডিজিটাল স্কিল, ইনফরমেশন স্কিল ও মৌলিক সফটওয়ার নিয়ে ধারণা দেয়া হবে। তাছাড়া বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপসহ নানা বিষয়ে সঠিক ধারণা দেয়া হবে।

তরুণ প্রজন্মকে গবেষণা সম্পর্কে সঠিক ধারণা ও মানসম্পন্ন গবেষক তৈরিতে ১২ সপ্তাহব্যাপী এই কোর্সটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে  https://bit.ly/3nau7ap অথবা রিকানেক্ট’র ফেসবুক পেইজে https://www.facebook.com/bdeduresearch যোগাযোগ করুন।

আর যেকোন প্রশ্নের উত্তর জানতে ইমেল করুন [email protected] এই ঠিকানায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

July 14, 2026
শিক্ষামন্ত্রী

ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর

July 14, 2026
এইচএসসি পরীক্ষা

বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

July 13, 2026

Latest News

শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

শিক্ষামন্ত্রী

ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর

এইচএসসি পরীক্ষা

বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

HSC

চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই

Logo

প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে খেলাধুলা, মাঠবিহীন স্কুলে কী হবে

ছাত্রী

টানা বৃষ্টিতে পানিবন্দি ঢাবির শিক্ষার্থীরা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত

Sikkha

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেফতার

hsc-exam

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa