Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ২৭ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন ৫০ লাখ শিক্ষার্থী
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ শিক্ষা

২৭ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন ৫০ লাখ শিক্ষার্থী

By rskaligonjnewsOctober 21, 20192 Mins Read

nu20191021175116

Advertisement

গাজীপুর প্রতিনিধি:  প্রতিষ্ঠার পর ২৭ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন ৫০ লাখ শিক্ষার্থী। তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজারস্থ মূল ক্যাম্পাসে আলোচনা সভায় এ তথ্য জানান উপাচার্য অধ‌্যাপক ড. হারুন-অর-রশিদ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠার ২৭ বছর উপলক্ষে ২৭ পাউন্ড ওজনের কেক কাটা হয়। উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

উপাচার্য বলেন, দুর্বিষহ সেশনজট নিরসনের পর আজ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। ২০১৩ সালে বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়। এর অংশ হিসেবে প্রশাসনিক কার্যক্রম বিকেন্দ্রীকরণ করা হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম প্রায় শতভাগ আইটিভিত্তিক। শিক্ষক-শিক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য সরবরাহে ই-ফাইলিং এবং মোবাইল অ্যাপস চালু করা হয়েছে। কলেজ শিক্ষার মানোন্নয়নে সিইডিপি, কলেজ পারফরমেন্স র‌্যাংকিং, মডেল কলেজ প্রকল্প গ্রহণ করা হয়েছে। শতবর্ষী কলেজগুলোকে নিয়ে একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। মেধাবী শিক্ষার্থীদের জন্য শিগগিরই প্রবর্তন করা হবে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড।

জিসিসি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় ১০/২০ হাজার শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছে। আর জাতীয় বিশ্ববিদ্যালয় ২৮ লাখ শিক্ষার্থী নিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। বর্তমান উপাচার্যের দক্ষ নেতৃত্বের কারণেই এটি সম্ভব হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’

বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করীম জানান, ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্নে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা ছিল ৬৫৭টি। শিক্ষার্থী সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৪৫ হাজার।  ২৭ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিসর অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ২ হাজার ২৬০টি। শিক্ষার্থী সংখ্যা ২৮ লাখ, শিক্ষক ৬০ হাজার।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান আকন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ‌্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, অধ‌্যাপক ড. মো. মশিউর রহমান, কোষাধ্যক্ষ অধ‌্যাপক মো. নোমান উর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, বিভিন্ন বিভাগের প্রধানগণসহ বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রী

টানা বৃষ্টিতে পানিবন্দি ঢাবির শিক্ষার্থীরা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

July 12, 2026

Latest News

ছাত্রী

টানা বৃষ্টিতে পানিবন্দি ঢাবির শিক্ষার্থীরা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত

Sikkha

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেফতার

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

hsc-exam

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa