জুমবাংলা ডেস্ক : ‌‌বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার করায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬ জনকে আটক করেছে হিজলা নৌ পুলিশ ইউনিট। এ সময় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জালও জব্দ করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার

Advertisement

শুক্রবার ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক চারজনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়া তাদের মুচলেকা রেখে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হিজলা নৌ পুলিশ ইউনিটের ইনচার্জ পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, রাত ১২টার পর থেকে মৎস্য কর্মকর্তাদের ও কোস্টগার্ডের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছয়জনকে আটক করা হয়।

এদের মধ্যে হিজলা উপজেলার পূর্ব খাগেরচর এলাকার সাইফুল মল্লিক (৩০), নাজমুল শিকদার (২৫), নুরুল ইসলাম তালুকদার (২৭) ও চর বিশোরের কাওসার মোল্লাকে (২৫) এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার।

এছাড়া আটক হওয়া চর বিশোর এলাকার মো. মিরাজ (১৬) ও মো. ইমরান (১৫) অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকদের কাছে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি জব্দ হওয়া কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আপন তিন বোন, ভাবি আর ফুফাতো বোনকে নিয়ে পকেটমার দল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.