Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news ৫ স্টেশনে সিগনাল ক্যাবল চুরি, ট্রেন চলাচল বিঘ্নিত
Bangladesh breaking news জাতীয়

৫ স্টেশনে সিগনাল ক্যাবল চুরি, ট্রেন চলাচল বিঘ্নিত

By Tarek HasanSep 22, 2024, 2:14 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : মুন্সীগঞ্জের মাওয়া স্টেশনসহ পদ্মা রেল সংযোগ প্রকল্পের নতুন পাঁচটি স্টেশনের ক্যাবল চুরির ঘটনায় সিগনাল সিস্টেম বিকল হয়ে সঙ্কট তৈরি হয়েছে। লাইন স্থির করে রাখায় ট্রেন কোনো প্ল্যাটফর্মে থামতে পারছে না। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।

train

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতেও ওই রেললাইনে ঝুঁকি নিয়ে ওঠানামা করতে দেখা যায় যাত্রীদের।

এর আগে গত ২২ আগস্ট মাওয়া স্টেশনটি ক্যাবেল চুরি হয়। তবে গত এক মাসেও তা পুনঃস্থাপন হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের সিবিআই সংকেত সিস্টেমের আওতায় থাকা ৫টি স্টেশনের ক্যাবল চুরি হওয়ায় সিগনাল বিকল হয়ে পড়েছে। কম্পিউটার দিচ্ছে রেড সিগনাল। তাই স্টেশনগুলোতে ট্রেন যথাযথ স্থানে থামতে পারছে না। আর দ্রুতগতির রেললাইনের এই আধুনিক স্টেশনগুলো দিয়ে স্বাভাবিক গতিতে ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে।

জানা যায়, আগে মুন্সীগঞ্জের শ্রীনগর স্টেশন ও নিমতলা স্টেশনের ক্যাবল চুরি হয়। সবশেষ ১৭ সেপ্টেম্বর মাদারীপুরের শিবচর স্টেশনে চুরি যায় ক্যাবল। এর আগে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা স্টেশনের তারও চুরি যায়। স্টেশনগুলোতে ক্ষতিগ্রস্ত হয় সিগনালের বক্সও। এতে যাত্রীরা পড়েছেন বিড়ম্বনায়। তাদের প্লাটফর্মে ওঠা-নামার জন্য অস্থায়ী সিঁড়ি ব্যবহার করতে হচ্ছে।

মাওয়া স্টেশনে মধুমতি ট্রেন থেকে নামা আহসান হাবীব নামের এক যাত্রী বলেন, ‘প্লাটফর্ম ছেড়ে ট্রেন মাঝখানে থামছে। এতে করে আমাদের ঝুঁকি নিয়ে ট্রেন থেকে ওঠানামা করতে হচ্ছে। পাশাপাশি ট্রেন থেকে নেমে প্লাটফর্মে উঠতে হচ্ছে লোহার মই বেয়ে। আধুনিক যুগে এসে এভাবে ট্রেন থেকে ওঠানামা করতে হবে তা ভাবতে কষ্ট হচ্ছে।’

মৌমিতা বেগম নামে আরেক যাত্রী বলেন, ‘রেলের ট্রাফিক সিগন্যালের গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি হয় কীভাবে? ট্রেন মাঝখানে থামায় মালামাল নিয়ে নামতে-উঠতে কষ্ট হচ্ছে আমাদের।’

স্টেশনগুলোর দায়িত্বশীলরা জানান, দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ম্যানুয়ালি লাইন স্থির করা হয়েছে। মাসখানেক ধরে এই সঙ্কট শুরু হয়ে এখনো চলমান। তাই উদ্ভূত পরিস্থিতিতে মেরামতের কাজ শুরুর পাশাপাশি স্টেশনগুলোতে ৬ জন করে প্রহরী নিয়োগ দেয়া হয়েছে সার্বক্ষণিক নিরাপত্তায়। শিগগিরই সমস্যা সমাধানের আশা কর্তৃপক্ষের।

মালয়েশিয়ায় নাইট ক্লাবে অভিযান, বাংলাদেশিসহ আটক ৯৩

মাওয়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার হাসানুর রহমান বলেন, ‘সিগন্যালিংয়ের তার চুরি হওয়ার কারণে সমস্যা হচ্ছে। ট্রেনগুলো তার নির্ধারিত গতিতে চলতে পারছে না। ক্রসিংয়ে বেশি সময় লাগছে। আমরা আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। পদ্মা সেতু অতিক্রম করে এখন চার জোড়া ট্রেন চলাচল করছে। এরমধ্যে দুই জোড়া ট্রেন মাওয়ায় থামছে।’

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
bangladesh bank

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

May 24, 2026, 12:08 AM Asia/Dhaka
Ramisha

রামিসা হত্যা: পুলিশের হাতে তিন রিপোর্ট, প্রস্তুত সাক্ষী

May 24, 2026, 12:06 AM Asia/Dhaka
লঞ্চে ঝুঁকিপূর্ণ

লঞ্চে ঝুঁকিপূর্ণ ওঠানামা বন্ধে কঠোর নজরদারি

May 24, 2026, 12:01 AM Asia/Dhaka
Latest News
bangladesh bank

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

Ramisha

রামিসা হত্যা: পুলিশের হাতে তিন রিপোর্ট, প্রস্তুত সাক্ষী

লঞ্চে ঝুঁকিপূর্ণ

লঞ্চে ঝুঁকিপূর্ণ ওঠানামা বন্ধে কঠোর নজরদারি

Ortho Minister

অর্থমন্ত্রীর হাতে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি বাজেট সুপারিশমালা তুলে দিলেন শাইখ সিরাজ

Hasina

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা

শুভেন্দুর সরকার

পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিলো শুভেন্দুর সরকার

রামিসার ডিএনএ রিপোর্ট

রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর

bazaar

ঈদের আগে মসলার বাজারে মন্দা, কমেছে এলাচ-জিরার দাম

প্রধানমন্ত্রী

দেশে অরাজক সৃষ্টির পাঁয়তারা চলছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

Pay

আলোর মুখ দেখছে নতুন পে-স্কেল; জেনে নিন কার কী সুবিধা

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp