Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ৯০ লাখ টাকা ছিনতাই নাটক
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

৯০ লাখ টাকা ছিনতাই নাটক

By Shamim RezaJuly 30, 20202 Mins Read

৯০ লাখ টাকা ছিনতাই নাটক

Advertisement
জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরহাজারী ২ নম্বর ওয়ার্ড এলাকায় বিকাশের ৯০ লাখ টাকা ছিনতাই নাটক সাজানোর ঘটনায় ম্যানেজারসহ দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি রহস্যজনক হওয়ায় খতিয়ে দেখছে পুলিশ।

বুধবার বিকালে এজেন্ট মালিক ইমন সাহা বাদী হয়ে এজেন্ট ম্যানেজার সুমন মজুমদার (৪০) ও তার সহযোগী শিশির মজুমদারের (৩৬) বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। ম্যানেজার সুমন মজুমদার উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত সন্তোষ কুমার মজুমদারের ছেলে এবং শিশির চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিনোদ বিহারী মজুমদারের ছেলে।

বিকাশ এজেন্ট এএস কমিউনিকেশন-২ এর মালিক ইমন সাহা বলেন, ম্যানেজার সুমন মজুমদার বুধবার সকাল সাড়ে ৯টায় মুঠোফোনে জানান, ওই এজেন্টের ৯০ লাখ টাকা মোটরসাইকেলযোগে সুমনের শ্বশুর বাড়ি চরহাজারী থেকে বসুরহাট এজেন্ট অফিসে বহন করে আনার সময় ছিনতাইকারীরা নিয়ে গেছে। পরবর্তীতে নোয়াখালী জেলা শহর মাইজদী থেকে ঘটনাস্থলে এসে ম্যানেজার সুমন মজুমদারকে জিজ্ঞাসাবাদের পর কথার গরমিলের কারণে সন্দেহ হয়। পরে তার সহযোগী শিশির মজুমদারসহ কোম্পানীগঞ্জ থানায় পুলিশের শরনাপন্ন হন ইমন।

পুলিশের নানা জিজ্ঞাসাবাদের পর সুমন ও শিশিরের দুই ধরনের বক্তব্য এবং কথিত ছিনতাই ঘটনাটি নাটক বলে মনে হয়েছে। পরে এজেন্ট ম্যানেজার সুমন ও শিশিরকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়।

ইমন বলেন, ইতোপূর্বেও সুমনের বিরুদ্ধে এ ধরনের টাকা আত্মসাত চেষ্টার একাধিক ঘটনার অভিযোগ রয়েছে।

অভিযুক্ত সুমন বলেন, মোটরসাইকেলযোগে আলী আহমেদের বাড়ীর সামনে পৌঁছলে ছিনতাইকারীদের কবলে পড়েন। ব্যাগে যে ৯০ লাখ টাকা ছিল তা তিনি জানতেন না বলেও দাবি করেন সুমন।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত)রবিউল হক জানান, ৯০ লাখ টাকা বিকাশ ম্যানেজার সুমন আত্মসাত করার উদ্দেশ্যে ছিনতাই নাটক সাজিয়েছে। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং টাকা উদ্ধারের চেষ্টাও চলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

June 25, 2026
Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

June 25, 2026
অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

June 25, 2026

Latest News

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Loha

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

মরদেহ

ঘরে চিরকুট রেখে মসজিদে পাওয়া গেলো ইমামের ঝুলন্ত মরদেহ

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa