মাজিদ তাখতে রাভাঞ্চি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও আমেরিকার মধ্যে বন্দি বিনিময়ের ব্যাপারে সমঝোতা হয়েছে বলে কোনো কোনো গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা নিশ্চিত করেননি জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি। খবর পার্সটুডে’র।

রোববার ইরানি ও পশ্চিমা সূত্রের বরাত দিয়ে কোনো কোনো গণমাধ্যম দাবি করেছিল, দু’দেশের আটজন করে বন্দি বিনিময় করতে রাজি হয়েছে ওয়াশিংটন ও তেহরান।

সেইসঙ্গে আমেরিকায় আটকে পড়া ইরানের বিপুল পরিমাণ অর্থ থেকে ৭০০ কোটি ডলার অর্থ ছেড়ে দিতে ওয়াশিংটন রাজি হয়েছে বলেও এসব গণমাধ্যম দাবি করেছে।

এ সম্পর্কে জানতে চাইলে মাজিদ তাখতে রাভাঞ্চি সাংবাদিকদের বলেন, এ খবরে সত্যতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, আমেরিকার সঙ্গে বন্দি বিনিময়ের জন্য ইরান সব সময় নিজের প্রস্তুতি ঘোষণা করে এসেছে। তবে এই মুহূর্তে এ ব্যাপারে নতুন করে কোনো সমঝোতা হয়নি।

ইসলামি প্রজাতন্ত্র ইরান বহুবার বন্দি বিনিময়ের আগ্রহ প্রকাশ করলেও আমেরিকা নানারকম ভিত্তিহীন অজুহাত দেখিয়ে এ সংক্রান্ত আলোচনা এড়িয়ে গেছে। আমেরিকার কারাগারে আটক ইরানি বন্দিদের মধ্যে এমন অনেকে আটক রয়েছেন যারা শুধুমাত্র ইরানের ওপর আরোপিত বেআইনি নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আটক হয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.