
Advertisement
ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হওয়ায় সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধির আশঙ্কায় ২১ ডিসেম্বর আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব। সাত দিনের মেয়াদ শেষ হওয়ার শেষ দিনে আরো সাত দিনের জন্য নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হলো।
নতুন নিষেধাজ্ঞার ফলে যারা (বাংলাদেশি যাত্রী) আগে থেকে সৌদি আরব যাওয়ার টিকিট কিনে রেখেছিলেন তারা বিপাকে পড়েছেন। বিশেষ করে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা যাচ্ছে তারা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



