Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আর্জেন্টিনার হয়ে মেসিকে খেলতে দিতে চায় না পিএসজি
খেলাধুলা ফুটবল

আর্জেন্টিনার হয়ে মেসিকে খেলতে দিতে চায় না পিএসজি

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 8, 2021Updated:November 8, 20212 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি যখন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছেন, তখন দুই পক্ষের মধ্যে চুক্তিতে আর্জেন্টিনার বিষয়টি স্পষ্ট করেই বলে দেওয়া ছিল। তবে এবার চুক্তির সেই ধারাকে পিএসজি কর্তৃপক্ষ বললো ‘অর্থহীন’। এমনকি আসছে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে আর্জেন্টিনার হয়ে মেসির খেলাটাকেও ভালো চোখে দেখছে না ক্লাবটি।

কারণটা হচ্ছে মেসির চোট। এ কারণে পিএসজির শেষ দুই ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। সেই মেসিই যখন আবার আর্জেন্টিনার হয়ে খেলতে ১৩ ঘণ্টার সফর শেষে পাড়ি জমাতে চান লাতিন আমেরিকায়, তখন এই কথাই বলেছেন পিএসজির ক্রীড়া ব্যবস্থাপক লিওনার্দো।

মেসির আর্জেন্টিনা আগামী সপ্তাহে উরুগুয়ে আর ব্রাজিলের মুখোমুখি হবে। কিন্তু চোটের কারণে আর্জেন্টাইন অধিনায়ককে এ মাসে আর্জেন্টিনায় যেতে দিতে চায় না পিএসজি কর্তৃপক্ষ। হাঁটুর চোটের কারণে সবশেষ দুই ম্যাচে মেসি খেলতে পারেননি। এ বিষয়টা তুলে ধরে সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার ও বর্তমান পিএসজি কর্তা লিওনার্দো বলেন, ‘আমরা এমন একজন খেলোয়াড়কে যেতে দিতে পারি না, যার শারীরিক অবস্থা ভালো নেই, কিংবা যে পুনর্বাসন প্রক্রিয়ায় আছে।’

ল্য পারিসিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির ওপর নিজের অসন্তুষ্টিটা সাফই জানিয়ে দিয়েছেন লিওনার্দো। জানালেন, এমন সব বিষয়ে ফিফার হস্তক্ষেপও থাকা জরুরি। বললেন, ‘চোটের কারণে ক্লাবের হয়ে খেলতে না পারলেও জাতীয় দলের জন্য খেলতে চলে যাওয়া, এর কোনো মানে নেই। আর আমার মনে হয়, এমন সব পরিস্থিতি এড়াতে ফিফার মাধ্যমে একটা প্রকৃত চুক্তি করা দরকার।’

লিওনার্দোর এমন মন্তব্যের পরেও মেসি অবশ্য আজই পাড়ি জমানোর কথা আর্জেন্টিনায়। পিএসজির অসন্তুষ্টি আরও বাড়িয়ে দিতে পারে মেসির সঙ্গে আরেক মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের আর্জেন্টিনা যাত্রা। যিনি গেল অক্টোবর থেকেই উরুর চোটের কারণে আছেন মাঠের বাইরে। তিনিও মেসির সঙ্গে যাচ্ছেন আর্জেন্টিনায়।

মেসি আর পারেদেসের চোট আর্জেন্টাইন মেডিক্যাল দল আবারও পরখ করে দেখবেন। এরপরই সিদ্ধান্ত আসবে শুক্রবার উরুগুয়ের বিপক্ষে খেলতে পারবেন কিনা।

তবে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো অবশ্য এ বিষয়ে লিওনার্দোর মতো চাঁচাছোলা মন্তব্য করলেন না। বরং তার স্বদেশি মেসির প্রতি কিছুটা নমনীয়ই ছিল তার কণ্ঠ। গত শনিবার রাতে বোর্দোর মুখোমুখি হওয়ার আগে তিনি বলেন, ‘কাল সে দলের সঙ্গে খেলতে পারবে না। সে তার জাতীয় দলের হয়ে খেলার জন্য তৈরি কিনা, তা আমাদের দেখতে হবে।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.