
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, যে ২০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ লোকই বারাক উপত্যকা এলাকার তিনটি আলাদা জেলার। নিহতদের মধ্যে কাছার জেলার সাতজন, হাইলাকান্দি জেলার সাতজন ও করিমগঞ্জ জেলার ছয়জন রয়েছে।
এদিকে, ভয়াবহ বন্যায় ভাসছে আসাম। প্রায় ৩ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষ বন্যা কবলিত। আসামের গোয়ালাপাড়ায় জেলা এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কবলে পড়েছে প্রায় ৩৪৮টি গ্রাম। মৃত্যু হয়েছে ৬ জনের।
আসামের বিপর্যয় মোকাবেলা দপ্তর বলছে, এখন পর্যন্ত এই বন্যায় প্রায় ২৭ হাজার হেক্টর জমি নষ্ট হয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



