Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার ইমাম-মুয়াজ্জিনদেরও পরিবারের সঙ্গে ইফতারের সুযোগ দিন
মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

ইমাম-মুয়াজ্জিনদেরও পরিবারের সঙ্গে ইফতারের সুযোগ দিন

By Saiful Islamমার্চ 25, 20242 Mins Read

আবু মুহাম্মাদ রেজাউল করীম : গতকাল মুহাম্মাদের মা বললেন— একদিন আমাদের সঙ্গে বাসায় ইফতার করেন। বললাম, ইচ্ছে আছে সামনের সপ্তাহে। মা-বাবা, ভাইবোন, ভাগিনা-ভাতিজা, ছেলে, স্ত্রী— সবার সঙ্গে বসে ইফতার করব ইনশাআল্লাহ।

Advertisement

আমি ঢাকাতে ছোট্ট একটি মসজিদে ইমামতি করি। পরিবার থাকে গ্রামে। এবার রমজানে পরিবারের সদস্যদের নিয়ে ইফতার করা হয়নি। অবশ্য প্রতি রমজানেই পরিবারের সবাইকে নিয়ে দুই-তিনবার ইফতার করে থাকি। কিন্তু ব্যস্ততার কারণে এবার একদিনও করার সুযোগ হয়নি।

গত সপ্তাহে আমাদের মুয়াজ্জিন সাহেবকে বাসায় পাঠিয়েছি বাবা-মাসহ সবার সঙ্গে বসে ইফতার করার জন্য। ইফতার করে আসার পর তিনি উৎফুল্ল আলহামদুলিল্লাহ।

দেশের বিভিন্ন এলাকাতে অনেকেই নানা মন্তব্য করতে পারে ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে। যদি তারা নিজেদের মতো করে তাদের ফ্যামিলির মতো ইমাম-খতিব মুয়াজ্জিনের ফ্যামিলির কথাও ভাবত তা হলে তাদের মন্তব্য করা বা গীবত করার প্রবণতা কমে যেত।

মসজিদে যখন ইফতার করি, তখন অনেক মুসল্লিকে ইফতার খেতে বললে মসজিদে বসে মুখভরে বলে দেয়— না! খান আপনারা! বাসায় ছেলেমেয়ে, নাতি-নাতনিরা আছে তো! তাদের সঙ্গেই করতে হয়। খেয়েছি, আপনারা খান!

তাদের ছেলেসন্তান সব আছে বুঝলাম; কিন্তু দেশের সব ইমাম-মুয়াজ্জিনের স্ত্রী-সন্তান কি নেই? তা হলে রমজানে কেন তাদের পরিবারের সাথে ইফতারের সুযোগ আমরা দিই না? এটি সমাজের একটি জুলুমি সংস্কৃতি, যা ধারাবাহিকভাবে চলে আসছে।

আমি আলহামদুলিল্লাহ প্রতি রমজানে কমপক্ষে দুদিন হলেও পরিবারের সাথে ইফতার করি। তাতে পরিবারের মন ভালো থাকে। মুসল্লিদের কেউ সমালোচনা করলেও আমার কিছু যায় আসে না। কারণ এটা তার বুঝের ভুল যে, ইমাম সাহেব অনুপস্থিত কেন? তার বুঝের অভাবের কারণে তো আমি পরিবারের সঙ্গ ত্যাগ করতে পারি না!

দেশের সব মহল্লার মুসল্লিদের করণীয় হলো— ইমাম-মুয়াজ্জিনকে তাদের পরিবারের সঙ্গে ইফতার করার সুযোগ করে দেওয়া। প্রয়োজনে রমজানেও তাদের দুই-একদিন ছুটি দিন। রমজানে আলাদা ডিউটির তো কিছুই নেই।

রমজানে এবং রমজানের বাহিরেও ৫ ওয়াক্ত নামাজই তো! তা হলে রমজানের বাহিরে ছুটি কাটাইতে পারলে রমজানে তো আরও ভালোভাবে ছুটি কাটাতে পারার কথা। কারণ এ মাসে প্রায় মসজিদে সহযোগী একাধিক হাফেজ থাকেন। যারা ইমাম-মুয়াজ্জিনের বদলে নামাজ-আজান চালিয়ে নিতে পারবে।

আমরা সেসব ইমাম-মুয়াজ্জিনদের কথাই বলছি, যাদের পরিবার তাদের কর্মস্থল থেকে দূরে বসবাস করে।

আসুন, ধারণা বদলাই। মসজিদের দায়িত্বশীলদের যথাযথ হক এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করি। কারণ তাদেরও পরিবার রয়েছে। তারা এ সমাজেরই একটি অংশ।

লেখক: নগর গণপূর্ত অধিদপ্তর মসজিদের ইমাম

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

জুন 5, 2026
​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

এপ্রিল 28, 2026
তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

এপ্রিল 21, 2026
Latest News
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

বর্ডার

যেখানে কাঁটাতারই রক্ত ঝরায়, সেখানে সাপ-কুমির কেন?

Jahid Iqbal

ধান্দাবাজ মিডিয়ার মুখোশ উন্মোচন: কর্পোরেট প্রপাগান্ডার বিরুদ্ধে জনস্বার্থের লড়াই

জাহিদ ইকবাল

নিকুঞ্জ: যেখানে অটোরিক্সা নেই, শহরের বাতাসে বাজে শান্তির সুর

ঈদে আনন্দহীন সাংবাদিক, দায় এড়াবে কে?

Jamayat

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে!

Iftar

ভিআইপিদের ইফতার পার্টিতে বঞ্চিত অসহায়–দুস্থরা!

সাংবাদিক

সাংবাদিকরা কেন সব দায় ‘দুর্বৃত্তদের’ ঘাড়ে চাপান?

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa