Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home আন্তর্জাতিক ইসরায়েলে হামলার মাস্টারমাইন্ড কে এই জেনারেল
আন্তর্জাতিক

ইসরায়েলে হামলার মাস্টারমাইন্ড কে এই জেনারেল

By Bhuiyan Md TomalOct 3, 2024, 8:33 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ‘জ্বলে পুড়ে-মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়।’ কবি সুকান্ত ভট্টাচার্যের এ কবিতার লাইনগুলো এখন যেন ইরানের ক্ষেত্রেই সবচেয়ে বেশি প্রযোজ্য। দেশটিকে দমন করার জন্য প্রেসিডেন্ট থেকে বিজ্ঞানী, প্রক্সিযোদ্ধা প্রধান থেকে শীর্ষ জেনারেদের একের পর এক হত্যা করেছে ইসরায়েল। তবুও মাত্র ছয় মাসের মাথায় দ্বিতীয়বারের মতো দেশটির অভ্যন্তরে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান।

গেল মঙ্গলবার (১ অক্টোবর) তেল আবিবে চালানো এই হামলার মাস্টামাইন ছিলেন ইরানের একজন শীর্ষ জেনারেল। তার নাম আমির আলি হাজিজাদেহ। এই জেনারেল ইসরায়েলি সেনাবাহিনীর নতুন আতঙ্কের নাম। তাকে দ্বিতীয় কাসেম সোলাইমানি বলেও ডাকা হয়।

হাজিজাদেহ এর নেতৃত্বে ইসরায়েলের কমার্শিয়াল শিপে হামলা চালানোর পাশাপাশি ক্রমাগত ইরানি ড্রোনের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের ৩টি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাঁটিগুলো হলো, মোসাদের একটি বিমান ঘাঁটি, এফ-৩৫ যুদ্ধবিমান সংরক্ষণের মূল ঘাঁটি নেভাতিম এবং নেগেভ মরুভূমিতে অবস্থিত হাতজেরিম বিমান ঘাঁটি। ঘাঁটিগুলোর পাশাপাশি এই অভিযানে ইসরাইলের কৌশলগত রাডার স্থাপনা এবং গাজা উপত্যকার কাছে মোতায়েন করা ট্যাংক এবং সাঁজোয়া যানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০২০ সালের জানুয়ারি মাসে জেনারেল কাসেম সোলাইমানিকে ইরাকে হত্যা করে মার্কিন বাহিনী। তেহরানের জন্য এটি অপূরণীয় ক্ষতি মনে করা হতো। কিন্তু পারস্য সভ্যতার অদম্য এক মানসিকতা আছে। তারই ফল যেন জেনারেল আমির আলী হাজিজাদেহের উত্থান। কাসেম সোলাইমানির শূন্যতা পূরণ করে দিয়েছেন তিনি। ইরানের প্রতিপক্ষরা এই ‘নতুন সোলাইমানি’কে নিয়ে হিসেব মিলাতে পারছে না।

ইসরায়েল স্বীকার করেছে, তাদের ওপর ড্রোন ও মিসাইল হামলার মূল মাস্টারমাইন্ড আমির আলি হাজিজাদেহ। শুধু তাই নয়,ইসরাইলের নিরাপত্তা কর্মকর্তা, বিশ্লেষক ও পর্যবেক্ষকরদের ধারণা, আমির আলি হাজিজাদেহ কাসেম সোলাইমানির স্থলাভিষিক্ত হয়েছেন।

সোলাইমানির চেয়ে বয়সে পাঁচ বছরের ছোট আমির আলি হাজিজাদেহ্। কিন্তু ইতোমধ্যে আপন প্রতিভায় সোলাইমানির মতো স্বপ্ন দেখাচ্ছেন ইরানিদের। আর ভয় দেখাচ্ছেন দেশটির প্রতিপক্ষদের। সোলাইমানির সঙ্গে তার অনেক মিল রয়েছে। ইরানের যুদ্ধকৌশলকে আত্মরক্ষামূলক না রেখে আক্রমণাত্মক রাখতে চান তিনিও। তবে ভিন্ন পদ্ধতিতে, ভিন্ন ধাঁচে। ইতোমধ্যে ইরানের বাইরে দেশে-বিদেশে তার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। সাহসী সিদ্ধান্তের মাধ্যমেই জেনারেল হাজিজাদেহ কাশেম সোলাইমানির চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at ZoomBangla iNews, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Cow

হাইকোর্টে ঝুলে রইল পশ্চিমবঙ্গে গরু কোরবানির সিদ্ধান্ত

May 21, 2026, 9:48 PM Asia/Dhaka
খামেনি

ইরানের ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না : মোজতবা খামেনি

May 21, 2026, 8:03 PM Asia/Dhaka
জ্বালানি তেলের দাম

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

May 21, 2026, 3:16 PM Asia/Dhaka
Latest News
Cow

হাইকোর্টে ঝুলে রইল পশ্চিমবঙ্গে গরু কোরবানির সিদ্ধান্ত

খামেনি

ইরানের ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না : মোজতবা খামেনি

জ্বালানি তেলের দাম

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

নতুন তদারকি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ম চালু করল ইরান

প্রধানমন্ত্রী হতে চান

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

অন-অ্যারাইভাল ভিসা

অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ নিয়ে দুঃসংবাদ দিলো থাইল্যান্ড

প্রবেশের সুযোগ

ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিচ্ছে চীন, পাবেন যারা

মার্ক জাকারবার্গ

বাসা থেকে কাজের নির্দেশ দিয়ে ৮ হাজার কর্মী ছাঁটাই করল মেটা, নেপথ্যে যে কারণ

দ্বিপাক্ষিক বৈঠক

বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে শি ও পুতিন

বৈঠকে যোগ

জি-৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প, গুরুত্ব পাবে যেসব বিষয়

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp