Advertisement
জুমবাংলা ডেস্ক : বাবা পার্থ গোপাল বনিক চট্টগ্রাম থেকে দুর্নীতির অভিযোগ। সিলেটের জেল প্রিজন হয়েই ঢাকার বাসায় আটক! তাও নগদ ৮০লাখ টাকাসহ! বড় অভাগা তুমি! তাও বলছো,শ্বাশুড়ি আর তোমার জমানো টাকা! তোমার চেয়ে কতো বেশি বেতন, সূযোগ-সুবিধা অফিস থেকে পেয়েও ঘরে একলাখ থাকে না! ব্যাংকেও নাই! বাবা পার্থ বনিক, এতোটাই বেকুব তুমি তবু, স্বাস্থ্য বিভাগের কেরানি আফজাল ১৫০০ কোটি নিয়ে বিদেশে পলাতক! তোমার কেবল ঘরেই বাবা ৮০লাখ! আর কোথায় কতো? ওয়ান ইলেভেনে বনের রাজার ঘরে খালি টাকা আর টাকা মিললো! বাবা তবু তোমার কপাল খারাপ। কতো লোক কতো লুটলো, কতো দেশ-বিদেশে রেখে বহাল আছে!

বাবা পার্থ গোপাল বনিক, তোমার জন্য বড় মায়া লাগছে কেনো আজ! কতো বড় বড় ডাকাত পাচার করে, লুট করে টাকা বড় নিরাপদ! তুমি বাবা ফেঁসে গেলে! কেনো? তার মানে, দুদক আরো ধরবে, একশোজনকে দ্রুত ধরলে তুমিও সহকর্মী পাবে। আর আমরা আশা করবো ছোটবড় হরেকজাতের ঘুমন্ত ঘুষ লুট ও তদবিরবাজির টাকায় এবার অবৈধ অর্থবিত্ত নিয়ে ধরা পড়বেন। তবু এভাবে চললেও অনেকেই লাগাম টেনে ধরবেন, ভয়ে। এভাবে ধরা পরলেও কি ইজ্জত সম্মান থাকে? আর শাস্তি ভোগ করতে হবেনা! চলুক দুদকের অভিযান, আছি সাথে। এ সমাজ মূল্যবোধহীন অসুস্থ সমাজ। সবাই বাতাসে টাকা উড়তে দেখে ধরতে গেছো! রাতারাতি যতো নীচে নেমে টাকা বানানো যায়,তাই করছে। বাতা হরিলুট খেতে গেলে দুচারজনতো পড়বেই! আদালতপাড়ায় মামলার তদবির, আইন বুঝে না, মূর্খ। টাকাটা এতো বুঝে দুই ভাই, তাদের অসততায় মানুষ সৎ সাধারন বাপের নাম ভুলে গেছে। বাবা তার সাধারণ পরিবার থেকে এসেও, সততায় আচরণে বড় হন, সেই ইমেজ লুটেরা পোলার লোভে খান খান। বাবা পার্থ গোপাল, একদল সরকারি চাকরিজীবী, একদল রাজনৈতিক ছেঁচড়া খালি টাকা টাকা করে, মহান নেতার ডাক শুনেনি। এদের ছড়াছড়ি সারাদেশে। এরা চোর টাউট বাটপার, এদেরকেও ধরতে হবে। ধরতে হবে না লুটপাটের মতলববাজদের? পীর হাবিবুর রহমান, ফেসবুক থেকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.