কক্সবাজার শহরের ১২নং ওয়ার্ডের লাইট হাউজ পাড়ার পূর্ব ফাতেরঘোনা এলাকায় ভাড়া বাসা থেকে ফারজানা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) রাত ৮টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ফারজানার স্বামী ইমনের সঙ্গে টাকা-পয়সা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার পর থেকেই স্বামী ইমন পলাতক রয়েছেন।
ফারজানার মা জানান, বোনের কাছ থেকে ধার করা ১০ হাজার টাকা স্বামীকে দেওয়ার পর থেকেই তাদের সংসারে কলহ বেড়ে যায়। সোমবারও স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


