নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরেরা হলো সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি ভূঁইয়াপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে মনিরুল (১৫) এবং ৬ নম্বর ওয়ার্ডের মুন লাইট এলাকার মিজান সিকদারের ছেলে শুভ (১৫)। তারা একটি মাদরাসায় যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পড়ত।

ডিএনডি খাল

Advertisement

মঙ্গলবার ( ১২ মে) সকালে খালের পানিতে ভাসমান অবস্থায় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সোমবার বিকালে গোদনাইল এলাকায় ডিএনডি খালে গোসল করতে নামে কিশোর মনির ও শুভ। এসময়ে তারা পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে তাদের খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। রাতে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে খালে তল্লাশি করে। সকালে খালের পানিতে দুই কিশোরের মরদেহ ভেসে উঠে।

আরও পড়ুনঃ

আন্তর্জাতিক নার্স দিবস আজ

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ জানান, দুটি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.