Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি) এর পূর্ব অংশের একটি গ্রামে বিদ্রোহীরা হামলা চালিয়ে অন্তত ২২ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

সোমবার (৪ জানুয়ারি) রাতে উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)এ হামলা চালায় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

পূর্ব কঙ্গোর বেনি অঞ্চলের মাওয়েনদা গ্রামে এ হামলায় হয়। বেনির প্রশাসক দোনাত কিবওয়ানা জানান, এডিএফ বিদ্রোহীরা সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে মাওন্দা গ্রামে হামলা চালায়। এ সময় অন্তত ২২জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে তারা।

ফুলবার্ট কাসাইরো নামে এক স্থানীয় কর্মকর্তা জানান, এ সময় চুরি করা মালামাল অন্যত্র সরিয়ে নিতে হামলাকারীরা আরও কয়েক ডজন গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়।

তিনি বলেন, আমাদের অঞ্চলটি একটি কবরস্থানে পরিণত হয়েছে। আমরা মৃত্যুকুপে বাস করছি যেখানে কর্তৃপক্ষের কোনও নজর নেই।

১৯৯০-এর দশকে উগান্ডার উত্তর-পূর্ব অঞ্চলে এডিএফ প্রতিষ্ঠিত হয়। এডিএফ বিদ্রোহীরা গত কয়েক বছর ধরে পূর্ব ডিআরসি-তে বেসামরিক নাগরিকদের পাশাপাশি বেসামরিক শান্তিরক্ষীদের আক্রমণ ও হত্যা করে আসছে।

তথ্যসূত্র: আনাদেলু এজেন্সি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.