3

Advertisement
জুমবাংলা ডেস্ক : একটা তরতাজা মেধাবী ছেলেকে নির্মমভাবে হ’ত্যা করা হয়েছে। আমি এখনো একজনকেও পাইনি যারা এই হ’ত্যাকাণ্ডের পক্ষে কথা বলেছেন। এই মর্মান্তিক ঘটনায় সবাই ব্যথিত। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই সবার দাবি। ইতিমধ্যে মামলা হয়েছে, আসামিরা অধিকাংশ গ্রেফতার হয়েছে, রিমান্ডেও জিজ্ঞাসাবাদ চলছে। হ’ত্যাকারীরা নিজ দলের হলেও সরকার কিংবা ছাত্রলীগ কেউই বিন্দুমাত্র ছাড় দেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কঠোর ব্যবস্থা নিয়েছেন।

২০০২ ছাত্রদলের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত বুয়েট ছাত্রী সনি হ’ত্যা মামলার আসামিরা এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে। খু’নীদের একজন ছাত্রদলের গত কমিটিতেও সহসভাপতি ছিলেন।

২০১৩ সালের ৯ এপ্রিল এই বুয়েট ক্যাম্পাসে আরিফ রায়হান দ্বীপকে কু’পিয়ে যারা হ’ত্যা করেছিল তারা এই বুয়েটেরই ছাত্র। কারণ দ্বীপ যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়েছিল। তখন কিন্তু আমাদের বিবেক জাগ্রত হয়নি, এখন হয়েছে। তখন হয়নি বলে এখন হবে না এমন কোন কথা নেই। “বেটার লেট দ্যান নেভার।” তবে তখন আমাদের বিবেক জাগ্রত হলে হয়তো মৃ’ত্যুর মিছিলটা বড় হতো না।

বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনটা যৌক্তিক। তারা ক্যাম্পাসের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে কার্যকর আন্দোলন করছেন। তারা হ’ত্যার বিচার চাইছেন এবং এই রকম ঘটনা যাতে না ঘটে এর জন্য ৬ দফা দাবি দিয়ে স্থায়ী সমাধান খুঁজছেন। কিন্তু এই আন্দোলনের মধ্যে বসে কেউ কেউ আলুপোড়া খাওয়ার চেষ্টা করছেন। ওই যে কথায় আছে না, “কারো ঘর পোড়ে, আর কেউ কেউ সেই আগুনে আলু পুড়ে খায়”। এই গ্রুপটিই হচ্ছে যত নষ্টের মূল।

তারা সবসময় সুযোগই খুঁজে আন্দোলনের মধ্যে তাদের দলীয় ও নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য। এইভাবে এজেন্ডা নিয়ে ঢুকে তারা সার্বজনীন কোটা আন্দোলন, স্কুলের শিক্ষার্থীদের পরিবহন আন্দোলন নষ্ট করেছে। কালও দেখলাম ব্যানারে লেখা, ”আবরারদের মৃ’ত্যু নাই- খালেদা জিয়ার মুক্তি চাই।” আন্দোলনগুলোর প্রথম সারিতে এনজিও- এম্বাসিপন্থী ও শিবিরের পরিচিত মুখগুলোও দেখা যাচ্ছে। তাদের উদ্দেশ্য সরকারকে বেকায়দায় ফেলা। এই কুচক্রী মহলের উপস্থিতি দেখে আন্দোলনের অনেক পরিচিতমুখ ইতিমধ্যে এই আন্দোলন থেকে বেরিয়ে এসেছে।

তারা কিন্তু হ’ত্যার বিচার চাচ্ছেন না, তারা বার বার বলার চেষ্টা করছেন যে “ভিন্নমত”র কারণে আবরারকে হ’ত্যা করা হয়েছে। এদের সঙ্গে তাল মিলিয়ে মিডিয়ার কিছু লোকজনও টকশোতে সমস্বরে বলছেন ভিন্নমতের কথা। হিসেবটা খুব সহজ। শুধু ভিন্নমতের কারণেই যদি হ’ত্যাকাণ্ড ঘটে, তাহলে আপনারা দিনের পর দিন ষাড়ের মত চিৎকার করছেন কীভাবে ? এখনই’বা মিডিয়াতে এইসব বলছেন কীভাবে? সরকার যদি ভিন্নমতের টুটি চেপে ধরতোই তাহলে কি অকথ্য ভাষায় আপনারা এইসব গালিগালাজ করতে পারতেন?

একটা নিষ্ঠুর হ’ত্যাকাণ্ডের মধ্যে আপনাদের এজেন্ডা না ঢুকিয়ে বিচার চান। নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে এলে এই আন্দোলনটিও অন্যগুলোর মতো নষ্ট হয়ে যাবে।

(ফেসবুক থেকে সংগৃহীত)

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.