Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home কাল ঢাকায় আসছেন আইএমও মহাসচিব
জাতীয় স্লাইডার

কাল ঢাকায় আসছেন আইএমও মহাসচিব

By Bhuiyan Md TomalMay 28, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : পাঁচ দিনের সফরে বাংলাদেশ আসছেন ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিব আর্সেনিও এন্টোনিও ডোমিনগেজ ভেলাসকো। বুধবার (২৯) রাতে ঢাকায় পৌঁছবেন তিনি।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তিনি ৩০ মে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেবেন তিনি। বিকেলে নৌপরিবহন অধিদপ্তর পরিদর্শন করবেন। সেখানে এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস অ্যান্ড সেইফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (ইজিআইএমএনএস) প্রকল্পের বিষয়ে তাকে অবহিত করা হবে।

এরপর ৩১ মে সকালে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিদর্শন করবেন। সেখানে ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ভিটিএমআইএস), মহেশখালী এলএনজি টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, সিঙ্গেল বয়া মুরিং ও অন্যান্য বন্দরের ওপর তাকে ব্রিফ করা হবে। মহাসচিব সেদিন বিকেলে চট্টগ্রামে শিপ রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করবেন।

পহেলা জুন মহাসচিব চট্টগ্রাম মেরিন একাডেমি পরিদর্শন করবেন। সেখানে বাংলাদেশে মেরিটাইম শিক্ষাব্যবস্থার ওপর তাকে ব্রিফিং করা হবে। চট্টগ্রাম মেরিন একাডেমি, মেরিন ফিশারিজ একাডেমি এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ক্যাডেটরা চট্টগ্রাম মেরিন একাডেমির প্যারেড গ্রাউন্ডে তাকে ‘গার্ড অব অনার’ দেবেন।

ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি ও ইন্টারন্যাশনাল মেরিটাইম ল’ ইনস্টিটিউটের গ্রাজুয়েট শিক্ষার্থীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিবেন তিনি। সন্ধ্যায় ঢাকায় তার সৌজন্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২ জুন সকালে তিনি যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

আইএমও জাতিসংঘের শিপিংসংক্রান্ত সর্বোচ্চ বিশেষায়িত সংস্থা। এটি শিপিং সুরক্ষা, নিরাপত্তা এবং জাহাজ দ্বারা সামুদ্রিক ও বায়ুমণ্ডলীয় দূষণ প্রতিরোধের দায়িত্ব নিয়ে বিশ্বব্যাপী কাজ করছে। আইএমও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সহায়তা করে। বৈশ্বিক সামুদ্রিক শিল্প ও সরকারের সব নিয়ন্ত্রক আর্থিক, আইনগত ও কারিগরি সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণের জন্য ১৭৬টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত একটি মর্যাদাপূর্ণ সংস্থা। আইএমও-এর প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত। বর্তমান মহাসচিব ২০২৩ সালের জুলাই মাসে আইএমওর মহাসচিব নির্বাচিত হন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে তার এ সফর আন্তর্জাতিক মেরিটাইম সেক্টরে দেশের ভামূর্তি আরও উজ্জ্বল হবে। আইএমওতে বাংলাদেশের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পাবে। বর্তমানে আইএমওতে বাংলাদেশের গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর আইএমও নির্বাহী পরিষদে নির্বাচনে বাংলাদেশ ২০২৪-২৫ সালের জন্য ক্যাটাগরি-‘সি’ তে জয়লাভ করেছে।

বঙ্গবন্ধু সেতুর সংস্কারে ঠিকাদার নিয়োগ, ব্যয় যত কোটি টাকা

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় আইএমও আসছেন কাল ঢাকায়, মহাসচিব স্লাইডার
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

February 1, 2026
বিজিবি

যশোরে ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন

February 1, 2026
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাকা–১৮ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নির্বাচন ঘিরে বাড়ছে বিতর্ক

February 1, 2026
Latest News
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

বিজিবি

যশোরে ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাকা–১৮ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নির্বাচন ঘিরে বাড়ছে বিতর্ক

স্থগিত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে

গুপ্তরা বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে: তারেক রহমান

বাড়ছে স্বর্ণের দাম

ফের বেড়েছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

নিহত ১২৫

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, বেসামরিকসহ নিহত ১২৫

ভুল ও বিভ্রান্তিকর তথ্য

নারীদের ব্যাপারে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

ভুল ও বিভ্রান্তিকর তথ্য

‘যারা বাইরে ছিল তারাই আমাদের গুপ্ত বলছে’

নেচেছেন-গেয়েছেন

এপস্টেইন নথি প্রকাশ: ‘ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.