Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ‘কোরবানি ওয়াজিব-এতে গরীবদের হক রয়েছে, এটি না করে অর্থ বিতরণের সুযোগ নেই’
ইসলাম ধর্ম

‘কোরবানি ওয়াজিব-এতে গরীবদের হক রয়েছে, এটি না করে অর্থ বিতরণের সুযোগ নেই’

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 3, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কোরবানি না করে সেই অর্থ গরীবদের মাঝে বিতরণ করার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব মুফতি মাওলানা মিজানুর রহমান। শুক্রবার (৩ জুলাই) জুমার খুতবায় এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন।

তিনি বলেন, কোরবানি না করে তার অর্থ গরিবদের মধ্যে বিতরণ করে দেয়ার কোনো সুযোগ নেই। তবে যারা অন্যান্য বছর অধিক পরিমাণে কোরবানি করতেন এবার তা না করে সেই টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দিতে পারেন।

মুফতি মিজানুর রহমান বলেন, গত কিছুদিন থেকে আমরা শুনছি যে, এই পরিস্থিতিতে কোরবানি করা কতটুটা সম্ভব? করা যাবে কি যাবে না? নাকি কোনো বিকল্প কিছু করা যাবে? অনেকে এটাও বলছেন যে, কোরবানি না করে টাকা পয়সা গরিব মানুষকে দিয়ে দিলে তো আরো ভালো হয়।

এসব প্রশ্নের সমাধানে তিনি বলেন, ঈদুল আজহায় পশু কুরবানি করাটা একটি সুনির্দিষ্ট ওয়াজিব বিধান। এই বিধানটি পালন করতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে ১০ থেকে ১২ জিলহজের মধ্যে।

হাদিসের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, রাসুল (সা.) জিজ্ঞাসা করা হলো- ইয়া রাসুলাল্লাহ, কুরবানি জিনিসটা কী? জবাবে রাসুল (সা.) বলেন, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের (আ.) গুরুত্বপূর্ণ সুন্নাত। এই গুরুত্বপূর্ণ ওয়াজিব বিধানটি অবশ্যই আমরা পালন করবো। যার ওয়াজিব তাকে এটি পালন করতে হবে।

মুফতি মিজানুর রহমান বলেন, অন্য সময়ে যারা অধিক পরিমাণে করতাম এমনটি যদি হয় তাহলে তারা তা না করে সেই অর্থটা বিলিয়ে দিতে পারেন। এটাও সাথে খেয়াল রাখতে হবে কুরবানির পশুর গোশত ও চামড়ায় গরিবের হক রয়েছে। এটা থেকে গরিবরা যেন বঞ্চিত হয়ে না যায়। সে কাজগুলো আঞ্জাম দিতে হবে। ফলে এটা গুরুত্বপূর্ণ বিধান এটা পালন করতে হবে।

জুমার খুতবায় বলা হয়, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন করোনা চলছে। এসময়ে অন্য সময়ের চেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে করতে হবে। সরকারিভাবে কুরবানির জন্য স্থান নির্ধারণ করে দেয়া হলে শৃঙ্খলার জন্য, পরিবেশ দূষণ মুক্ত রাখার জন্য নির্দেশ দিলে সেটাও মেনে চলা উচিত।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পবিত্র শবে বরাত

পবিত্র শবে বরাত যেভাবে এলো

February 3, 2026
শবে বরাত

শবে বরাতে কী নামাজ পড়ার বিশেষ নিয়ম আছে?

February 3, 2026
DMP

পবিত্র শবে বরাতে আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ডিএমপি

February 3, 2026
Latest News
পবিত্র শবে বরাত

পবিত্র শবে বরাত যেভাবে এলো

শবে বরাত

শবে বরাতে কী নামাজ পড়ার বিশেষ নিয়ম আছে?

DMP

পবিত্র শবে বরাতে আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ডিএমপি

Sob E Barat

আল্লাহ শবে বরাতেও যাদের ক্ষমা করেন না

পবিত্র শবেবরাত আজ

শবেবরাত

শবেবরাতের ইবাদত ও মর্যাদা

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ০৩ ফেব্রুয়ারি, ২০২৬

Ramdan

রোজা শুরুর তারিখ সংশোধন, যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

চুক্তি স্থগিত

১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব

শবেবরাত

কোরআন ও হাদিসের আলোকে শবেবরাতের তাৎপর্য

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.