Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news গুপ্ত রাজনীতি ও অপপ্রচার বন্ধের দাবিতে বেরোবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Bangladesh breaking news ক্যাম্পাস রাজনীতি শিক্ষা

গুপ্ত রাজনীতি ও অপপ্রচার বন্ধের দাবিতে বেরোবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

By Tarek HasanApril 29, 20263 Mins Read

বেরোবি প্রতিনিধি : সারাদেশের ক্যাম্পাসগুলোতে গুপ্ত রাজনীতি বন্ধ এবং বেরোবি ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানোর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

বেরোবি ছাত্রদল

Advertisement

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রদল নেতাকর্মীরা একত্রিত হন। পরে তারা কৃষ্ণচূড়া সড়ক, জিরো পয়েন্ট ও স্বাধীনতা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে বিক্ষোভ মিছিল শেষ করেন।

এ সময় বেরোবি ছাত্রদলের সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফি বলেন, সারাদেশে ছাত্রদলের ভাইদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার অপরাজনীতি চালিয়ে দুর্নাম ছড়াচ্ছে গুপ্তরা ফ্যাসিবাদী আমলে যত প্রকার জুলুম ছিল, সবগুলো বিভিন্ন ভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলসহ সারাদেশের ছাত্রদলের উপর চালানো হয়েছে। ফ্যাসিবাদী আমলে প্রকাশ্যে ছাত্রদল বুক চিতিয়ে তাদের কর্মকাণ্ড চালিয়েছে। গুপ্তদের সাবধান করে দিয়ে বলতে চাই, কোনো প্রকার মিথ্যা অপপ্রচার ছাত্রদলের বিরুদ্ধে করা হলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

সহ-সভাপতি তুহিন রানা বলেন, জামাত শিবিরের মত একটি রাজনৈতিক দল যারা মানুষকে যা করে মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে। বাংলাদেশ সৃষ্টির সূচনা লগ্ন থেকে সত্য ইতিহাসের পদে পদে তাদের মুনাফিকি লেখা আছে ভাষা আন্দোলন থেকে শুরু করে যত আন্দোলন বাংলাদেশে হয়েছে, তাতে তাদের মুনাফেকি অধিকতর ভাবে লেখা আছে । এই জামাত শিবির বাংলাদেশের স্বাধীনতা লাভে বাধা দানে অন্যতম একটি গোষ্ঠী।তারা সাম্প্রদায়িক রাজনীতি করে যাদের কাজ নামে বেনামে ফটোকার্ড তৈরি করে বিভিন্ন ফেসবুক পেজ খুলে মিথ্যা অপপ্রচার করা। এই অপপ্রচার করে তারা ব্যক্তি ইমেজ কে ডাউন করার চেষ্টা করে। এই অপপ্রচার তারা বাংলাদেশের সাথে করেছে পেড়ে ওঠে নাই, এখন তারা সেই অপসার চালাচ্ছে ছাত্রদলের সাথে। তারা টিভি টকশো ও বিভিন্ন অনুষ্ঠানে ছাত্রদলের ত্যাগী নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, অতীতে ৫ আগস্টের পূর্বে তারা ছাত্রলীগের সহযোদ্ধা ছিল। বিভিন্ন সময় হলে থেকে সুযোগ-সুবিধা নিয়েছে। ৫ আগস্টের পর তারা আবার গুপ্তভাবে সক্রিয় হয়েছে। আমরা দেখেছি, এসব গুপ্ত রাজনৈতিক গোষ্ঠী সাধারণ শিক্ষার্থীর বেশ ধরে দেশের সুস্থ ধারার রাজনীতিকে বাধাগ্রস্ত করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের নামে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে রাজনৈতিক কার্যক্রম বন্ধের চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা গুপ্ত রাজনীতি করছেন তারা প্রকাশ্যে এসে রাজনীতি করুন। ছাত্রলীগের সময় আপনাদের নানা ট্যাগ দেওয়া হতো, তাই হয়তো ভয়ে প্রকাশ্যে আসতেন না। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে ফ্যাসিবাদের পতনের পরও কেন এখনো প্রকাশ্যে আসতে পারছেন না, তা আমরা বুঝতে পারছি না।

আরও পড়ুনঃ এডিপির সবুজ পাতায় যুক্ত হল বেরোবির ১০৯০ কোটি ১৫ লক্ষ টাকার মেগা প্রকল্প

উল্লেখ্য, গতকাল (সোমবার) রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ডাকসু ভিপি সাদিক কায়েম একটি ছবি দেখিয়ে বলেন ছাত্র রাজনীতি নিষিদ্ধের মিষ্টি বিতরণে কালো শার্ট পরা ছেলেটি বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইয়ামিন। এ সময় আমানুল্লাহ আমান বলেন, আমি চ্যালেঞ্জ নিয়ে গেলাম ছাত্রদলের কেউ যদি ছাত্র রাজনীতি বন্ধের প্রক্রিয়ার সাথে জড়িত থাকে তাইলে সে আগামী ২৪ ঘন্টার মধ্যে বহিষ্কার হবে। একই টকশোতে উপস্থিত ছিলেন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহেদ আহসান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Ministry-of-Education

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে যা জানা গেল

July 5, 2026
Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

July 4, 2026
শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা চলাকালে মাতলামি করা সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

July 4, 2026

Latest News

Ministry-of-Education

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে যা জানা গেল

Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা চলাকালে মাতলামি করা সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী

বিশেষ আয়োজনে শনিবার পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

SSC

এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

শিক্ষার্থী

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

Sikkha

এক লাখ শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa