হাসান ভুঁইয়া, সাভার (ঢাকা) : সাভারের আশুলিয়ায় দুধের সাথে চেতনানাশক দিয়ে অচেতন করে ফল কাটা চাকু দিয়ে স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুলছুম বেগম (২৮) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর দশতলা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে গত ২৪ মার্চ ভোর রাতে আশুলিয়ার ডেন্ডাবর দশতলা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত কুলছুম বেগম সিলেট জেলার বালাগঞ্জ থানার বড় হাজীপুর গ্রামের বাসিন্দা। সে আশুলিয়ার ডেন্ডাবর দশতলা রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।

আহত বাবুল ফকির (৪৫) ফরিদপুর জেলার নগরকান্দা থানার বনেরসঙ্গী এলাকার আব্দুর রহমান ফকিরের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত ৫ বছর আগে আহত বাবুল ফকিরের সাথে অভিযুক্ত আকলিমা বেগমের বিবাহ হয়। সেই সংসারের তাদের দুটি বাচ্চাও আছে। কিছুদিন আগে বাবুল ফকিরের চাকুরি চলে গেলে আকলিমা তার দুই শিশু সন্তানকে নানার বাড়ীতে রেখে আসে। পরে বাবুলের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। এর কিছু দিন পরে আকলিমা বাচ্চাদের খরচের জন্য বাবুলকে ফোন করে টাকা দাবি করে। পরে সে কোথায় আছে জানতে চাইলে আকলিমা তাকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ আসতে বলেন। আকলিমার কথা মত বাবুল ফকির গত ২৩ মার্চ রাত সাড়ে ৮টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকায় আসলে সে তাকে নিয়ে ডেন্ডাবর আকলিমার খালা কুলসুমের বাসায় নিয়ে যায়। পরে আকলিমার খালা তাকে দুধ গরম করে দিতে বলে। তার খালার কথা মতে তাকে দুধ গরম করে খেতে দেন। দুধ খাওয়ার পরে বাবুল অচেতন হয়ে যায়। পরে তার খালার পরামর্শে আকলিমা বেগম ফল কাটা চাকু দিয়ে বাবুল ফকিরকে হত্যার উদ্দেশ্যে তার গোপনাঙ্গ কর্তন করে। এসময় বাবুল চিৎকার করিয়া রুমের বাহিরে চলে আসলে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত বাবুল ফকির বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে আশুলিয়া থানায় উপ পরিদর্শক (এসআই) অপুর্ব সাহা বলেন, এ ঘটনায় গতকাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আজ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে এই মামলার বাকি আসামিকে গ্রেফতার করার চেষ্টা চলছে।

বর্তমানে আহত বাবুল ফকির কিছুটা সুস্থ আছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.