Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার জন্মস্থানটা কেন যেন আর ঠিক করা হয়নি!
ফেসবুক মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

জন্মস্থানটা কেন যেন আর ঠিক করা হয়নি!

By Shamim RezaOctober 16, 20202 Mins Read

জন্মস্থানটা কেন যেন আর ঠিক করা হয়নি!
মেহের আফরোজ শাওন।
Advertisement
মেহের আফরোজ শাওন : আমার জন্ম চিটাগাং শহরে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডা: নুরজাহান ভুঁইয়া’র হাতে। তবে পাসপোর্ট আর অন্যান্য কাগজপত্রে জন্মস্থান হিসাবে নাম দেয়া জামালপুর! কেন যে পাসপোর্টে ভুল জায়গার নাম দেয়া হলো তা জিজ্ঞেস করলে আমার বাবা গম্ভীর ভঙ্গিতে বলেন, “জন্মস্থান হিসাবে নিজের গ্রামের বাড়ির নাম দেয়াই উত্তম!” আমার গ্রামের বাড়ি জামালপুর।

আমার জন্ম তারিখ নিয়েও কাগজপত্রে কিছু ভুল ছিল! এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের সময় আমার বাবা লিখে দিয়ে আসলেন- ‘১২ ডিসেম্বর, ১৯৮২’!! সেখানে কেন যে ভুল লিখলেন এটা জিজ্ঞেস করতেই আব্বু লজ্জিত হাসি দিয়ে বলেছিলেন “আমি তারিখ ফারিখ মনে রাখতে পারি না রে মা!” এই তারিখ অবশ্য পরে আমি ঠিক করেছি। সার্টিফিকেট, পাসপোর্ট সব জায়গায়। কিন্তু জন্মস্থানটা কেন যেন আর ঠিক করা হয়নি!

‘তারিখ ফারিখ’ আসলেই আমার বাবার মনে থাকে না। আমাদের ৪ ভাইবোনের কারও জন্মদিন তার মনে নেই। আমার সবচাইতে ছোটবোন নিজ দায়িত্বে প্রত্যেকের জন্মদিনের আগের রাতে আব্বু আম্মুকে মনে করিয়ে দেয় যেন তারা জন্মদিনের মানুষটাকে শুভেচ্ছা জানাতে পারে। এবার সেও তাদের মনে করিয়ে দিতে ভুলে গেল। তাই জন্মদিনের প্রথম প্রহরে আব্বু কিংবা আম্মুর কাছ থেকে কোনো শুভেচ্ছা বার্তা পাওয়া হয়নি আমার।
আমি অবশ্য দমে যাবার পাত্র না! নিজ দায়িত্বে রাত ১২.১৫ মিনিটে তাদের ফোন করে বললাম- “তাড়াতাড়ি আমাকে উইশ করো, আমার জন্মদিন! আর জলদি জলদি বলো গিফট কি দিচ্ছ।”

১২ অক্টোবর ছিল আমার জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর শুরু হবার অনেক আগে থেকেই ফোন, হোয়াটসঅ্যাপ, ভাইবার, সামাজিক মাধ্যমের দেয়াল আর ইনবক্স শুভেচ্ছার প্লাবনে ভেসেছে। প্রিয় মানুষদের ভালোবাসার সান্নিধ্যে কেটেছে জন্মদিনের প্রতিটি প্রহর। আমি আপ্লুত… বিহ্বল… কৃতজ্ঞ। ঊনচল্লিশ পেরিয়ে চল্লিশে পা দেয়া এই আমি জীবনে হারিয়েছি অনেক কিছু। তারপরও পরম করুণাময় আমায় আজলা ভরে দিয়েছেন। আমার আর কি চাই!

‘তব আশীষ কুসুম ধরি নাই শিরে,
পায়ে দলে গেছি, চাহি নাই ফিরে;
তবু দয়া করে কেবলি দিয়েছ-
প্রতিদান কিছু চাওনি!
আমি অকৃতি অধম বলেও তো কিছু
কম করে মোরে দাওনি…’

(ফেসবুক থেকে সংগৃহীত)

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

June 5, 2026
​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

April 28, 2026
তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

April 21, 2026

Latest News

খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

বর্ডার

যেখানে কাঁটাতারই রক্ত ঝরায়, সেখানে সাপ-কুমির কেন?

Jahid Iqbal

ধান্দাবাজ মিডিয়ার মুখোশ উন্মোচন: কর্পোরেট প্রপাগান্ডার বিরুদ্ধে জনস্বার্থের লড়াই

জাহিদ ইকবাল

নিকুঞ্জ: যেখানে অটোরিক্সা নেই, শহরের বাতাসে বাজে শান্তির সুর

মিজানুর রহমান আজহারী

পদ্মায় বাস ডুবি: মিজানুর রহমান আজহারীর ৬ শব্দের স্ট্যাটাস ভাইরাল

ঈদে আনন্দহীন সাংবাদিক, দায় এড়াবে কে?

Jamayat

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে!

Iftar

ভিআইপিদের ইফতার পার্টিতে বঞ্চিত অসহায়–দুস্থরা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa