Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জার্মানিতে চাঁদপুরের মেয়ে মমতাজের অভূতপূর্ব সাফল্য
আন্তর্জাতিক প্রবাসী খবর

জার্মানিতে চাঁদপুরের মেয়ে মমতাজের অভূতপূর্ব সাফল্য

By Saiful IslamJuly 15, 20222 Mins Read

লেখা খান লিটন : হাইমচর চাঁদপুরের মনজু সরকার তিন দশক আগে জার্মানিতে আসেন উন্নত জীবনের অভিপ্রায়ে। অন্য দশ-পাঁচজন প্রবাসীর মতো একজন রেমিটেন্স যোদ্ধা তিনি। স্ত্রী তাসমিন সুলতানা মিতাও কর্মজীবী নারী। তাদের দুই সন্তান- ছেলে বড় বয়স ১৮। মেয়ে ছোট বয়স ১২- নাম অনিন মমতাজ। পড়তো ষষ্ঠ শ্রেণীতে রয়মার হোপ প্রথম মানের স্কুলে ফ্রাঙ্কফুর্টে।
অনিন মমতাজ

Advertisement

সম্প্রতি মমতাজ অংকে অভূতপূর্ব সাফল্য অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। পুরো ফ্রাঙ্কফুর্ট শহরের দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে একটা গণিতের পরীক্ষা হয়। সেখানে নিচের শ্রেণীর ছাত্রছাত্রীরাও অংশ নেওয়ার সুযোগ ছিল। মমতাজ বাবা-মাকে না জানিয়ে ওই গণিতের পরীক্ষায় অংশ নেয়।

মোট ছাত্রছাত্রী সংখ্যা ছিল ১২৭ জন, মমতাজ ছিল সর্ব কনিষ্ঠ। টোটাল ছয় ঘণ্টার পরীক্ষা মমতাজ ১ ঘণ্টা বিশ মিনিটে শেষ করে এবং ১০০ মার্কের মধ্যে ১০০ নম্বরই পায়। সে ছাড়া অন্য কেউ পাশের মার্কও পায়নি। ঘণ্টাখানেকের ব্যবধানে সে ফলাফল পায় এবং স্থানীয় শিক্ষা মন্ত্রণালয় ও মেয়র অফিস থেকে অভিনন্দন জানায় এবং শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত দেয় যে, মমতাজের ৭ম, ৮ম, ৯ম শ্রেণীতে পড়তে হবে না, সরাসরি দশম শ্রেণীতে পড়তে পারবে । মাসে ৩৫০ ইউরো বৃত্তি পাবে। পুরো জার্মানি বিনামূল্যে ভ্রমণ সুবিধা পাবে।

মমতাজ বিনাপারিশ্রমিকে বাংলাদেশি বাচ্চাদের গণিত শেখাবার ঘোষণা দিয়েছে। তার ইচ্ছা তার মতোই সব বাংলাদেশি ছাত্রছাত্রী গণিত শিখুক। ১২ বছরের মমতাজ ইতোমধ্যেই শিকড় কথা নিয়ে দুইটি বই লিখেছে। বাবা-মা স্বাভাবিক জীবনের পাশাপাশি “বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট“ নামে একটি সামাজিক প্রতিষ্ঠানের পরিচালক ও প্রতিষ্ঠাতা। বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ছাড়াও বাংলাদেশে সহায়তামূলক অনেক কাজ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

June 29, 2026
চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

June 29, 2026
Vumi

এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান

June 29, 2026

Latest News

ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

Vumi

এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়লো

USA

বসনিয়া নিয়ে মন্তব্য: সমালোচনার মুখে মাফ চাইলেন মার্কিন সংবাদকর্মী

ইরান

ড্রেসিং রুমে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বানে চিঠি লিখে যায় ইরান

গরুর মাংস

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

তাপপ্রবাহ

শতাব্দীর ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa