
প্রধানমন্ত্রী আজ সকালে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এসময় তাঁর সঙ্গে ছিলেন।
পুষ্পস্তবক অর্পনের পর শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন।
তারা সেখানে ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের নৃশংস হত্যাকান্ডের অন্যান্য শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে যোগ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



