Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের নামে যে কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি প্রকাশ করেছেন তা প্রকৃতপক্ষে শান্তি-বিরোধী একটি পরিকল্পনা।  তিনি বলেন, এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন।

জিমি কার্টারের এ বক্তব্য মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন তুলে ধরেছে।  কার্টার বলেন, ট্রাম্পের নতুন পরিকল্পনা ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নস্যাৎ করেছে; যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয় তাহলে দীর্ঘদিন ধরে চলে আসা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রচেষ্টা ব্যর্থ হবে।

জিমি কার্টার বলেন, ইজরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনের জন্য জাতিসংঘ বারবার দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলেছে যার ভিত্তি হবে ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের আগের সীমানা। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এই শান্তি পরিকল্পনায় তা মানা হয়নি। ফলে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লংঘন করেছেন।

জিমি কার্টার জাতিসংঘের সদস্য দেশগুলোকে নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবগুলো অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, তিনি যেকোনো একতরফা প্রস্তাবকে প্রত্যাখ্যানের কথা বলছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.