Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home টপ নিউজ দেশে লিভার সিরোসিসে প্রতিবছর নিঃস্ব হচ্ছে ২০ হাজার পরিবার
টপ নিউজ

দেশে লিভার সিরোসিসে প্রতিবছর নিঃস্ব হচ্ছে ২০ হাজার পরিবার

By Saiful IslamMay 26, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী পলি আলমকে নিয়ে ভালোই দিন কাটছিল প্রবাসী মোরশেদ আলমের। স্বপ্নে বিভোর পরিবারে দুঃস্বপ্ন হয়ে হানা দেয় লিভার সিরোসিস। এক রোগেই যেমন নিঃস্ব, তেমন জীবন নিয়েই নানা প্রশ্ন এখন পরিবারের।

দেশে লিভার সিরোসিসে প্রতিবছর নিঃস্ব হচ্ছে ২০ হাজার পরিবার

Advertisement

মোরশেদের স্ত্রী পলি বলেন, ‘এই এক রোগে আমার সবদিক দিয়ে কষ্ট হচ্ছে, বাচ্চাদের নিয়ে কষ্ট হচ্ছে, টাকা পয়সা নিয়েও কষ্ট হচ্ছে এমনকি টানা দুই মাস হাসপাতালে ভর্তি থেকে আমার নিজের জীবনেরও কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি যাতে যেন তাড়াতাড়ি আমার স্বামী সুস্থ হয়ে ওঠেন। আমার ছেলে মেয়েগুলোকে যাতে এতিম হতে না হয়।’

ব্যয়বহুল এ চিকিৎসার খরচের কথা বলতে গিয়ে ডুকরে কেঁদে ওঠেন পলি। তিনি বলেন, সারা জীবনের সঞ্চয় প্রায় ৮ লাখ টাকা শেষ হয়ে গেছে চিকিৎসায়। এখনও পুরোপুরি সুস্থ নয় মোরশেদ। তাই চিন্তার ভাঁজ পরিবারের কপালে। একদিকে যেমন চিকিৎসা ব্যয় অন্যদিকে পরিবারের খরচ আর ছেলেমেয়ের পড়ালেখার খরচ সব মিলিয়ে আমরা এখন পুরো অসহায়।’

রাজধানীর গেন্ডারিয়া থেকে আসা আরেক লিভার সিরোসিস রোগী নবী পাটোয়ারীরও গল্প প্রায়ই একই। হাসপাতালের বেডে শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন নবী। পরিবারের চাওয়া যন্ত্রণাটা একটু কম হওয়া।

ফোলা পেট, পা আর অসহনীয় ব্যথা নিয়েই হাসপাতালের বেডে দিন কাটছে মোরশেদ ও নবী পাটোয়ারীরা। দীর্ঘদিন বেডে থাকা এসব রোগী আশায় আছেন সুস্থ হয়ে বাড়ি ফেরার। যদিও চিকিৎসকরা বলছেন, এ রোগে সুস্থতার সম্ভাবনা নগন্য। তবে সিরোসিস হওয়ার আগেই নিয়মিত স্ক্রিনিংসহ আরও কিছু বিষয় মেনে চললে লিভার সিরোসিস ও ক্যানসার প্রতিরোধ সম্ভব।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এমএ রহিম বলেন, প্রত্যেককে যদি স্ক্রিনিংয়ের আওয়াতায় আনতে পারি তাহলে জানা যাবে ঠিক কত মানুষ বা কারা আক্রান্ত। এবং তাদের যদি প্রতিবছর অন্তত একবার ফলোআপ করা যায় তাহলে সিরোসিস হওয়ার হার অনেক কমিয়ে আনা সম্ভব হবে।

চিকিৎসকরা আরও বলছেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই ব্যাপক সচেতনতার প্রয়োজন। কিছু সচেতনতায় এড়িয়ে চলা সম্ভব লিভার সিরোসিস ও ক্যানসারের মতো রোগকে। এক কথায় বলতে গেলে, সবাইকে হেপাটাইটিস ‘বি’ ভাইরাসের টিকা নিতে হবে, অ্যালকোহল এড়িয়ে চলতে হবে।

অধ্যাপক ডা. এমএ রহিম আরও জানান, দেশে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে প্রতিবছর প্রায় ২০ হাজার পরিবারকে নিঃস্ব হতে হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Police

পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ

July 4, 2026
জেনিফার লোপেজ

সারাজীবন মানুষের হৃদয় ভাঙলে পরাজয় আপনারই : জেনিফার লোপেজ

July 2, 2026
মোবাইল সিম

মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

June 11, 2026

Latest News

Police

পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ

জেনিফার লোপেজ

সারাজীবন মানুষের হৃদয় ভাঙলে পরাজয় আপনারই : জেনিফার লোপেজ

মোবাইল সিম

মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

পরকীয়া

কক্সবাজারে পরকীয়া সন্দেহে ছেলের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা, ৩ নারী আটক

বাংলাদেশি আহত

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

xiaomi 17t pro

Xiaomi 17T Pro Set for May 28 Debut as Xiaomi Reveals Key 17T Specifications Ahead of Launch

পাচার হয়

প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান

থাকবে না বিদ্যুৎ

সোমবার যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

দ্বিগুণ

নতুন পে-স্কেলে দ্বিগুণ হতে পারে যাদের পেনশন

বৃষ্টির সম্ভাবনা

আংশিক মেঘলা ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত নেই বৃষ্টির সম্ভাবনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa