
কেরলের কোচি থেকে ৪০ কিমি দূরে একটি গ্রামে রয়েছে করোনা টেক্সটাইল নামের এই দোকান। অনেকেই এখন এই দোকানের সামনে এসে সকাল-সন্ধ্যে ভিড় জমাচ্ছেন। কেউ কেউ আবার দোকানে উঁকি মেরে মালিকের মুখ দেখতে চাইছেন। দোকানের মালিক পারিদ জানিয়েছেন, তিনি ডিক্সনারি-তে এই নামটি দেখেছিলেন। করোনা নামটি তাঁর ভাল লাগে। তাই আগে-পরে না ভেবে দোকানের নাম রাখেন করোনা। পারিদ জানান, তিনি ভাবেননি করোনা নামটা গোটা বিশ্বের মানুষের কাছে এভাবে আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে। জানলে তিনি কখনওই দোকানের এই নাম রাখতেন না।
পারিদ জানিয়েছেন, করোনাভাইরাস আতঙ্কের জেরে এখন তিনিও বাড়তি সতর্ক। দোকানে স্যানিটাইজার রেখেছেন। বাইরে থেকে কোনও গ্রাহক এলে তিনি আগে তাঁদের হাতে হ্যান্ড স্যানিটাইজার দেন। তবে গ্রাহকের থেকেও এখন তাঁর দোকানে দর্শনার্থী সংখ্যা বেড়ে চলেছে। রোজই কেউ না কেউ তাঁর দোকানের বাইরে এসে ছবি তুলে নিয়ে যাচ্ছেন। কেউ কেউ আবার তাঁকে দেখে হেসেও ফেলছেন। মহামুশকিলে পড়েছেন পারিদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



