জাতিকে দেওয়া ওয়াদা আমরা পূরণ করতে পেরেছি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইসির কেন্দ্রীয় ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

সিইসি বলেছেন, যেটুকু হয়েছে অতীতের ইতিহাসের তুলনায় এবারের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। জাতিকে দেয়া ওয়াদা আমরা পূরণ করতে পেরেছি।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি সেটা করতে পেরেছি, সবার সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। নির্বাচনের মতো রেজাল্ট দেয়ার ক্ষেত্রেও আমরা নিরপেক্ষ থাকতে চাই, কোনো লুকোচুরিতে বিশ্বাস করি না।
এ এম এম নাসির উদ্দিন বলেন, আমরা স্বচ্ছ একটি নির্বাচনের চেষ্টা করেছি। অতীতের মতন সন্দেহজনক কোনো কারসাজি হয়নি। আমাদের কষ্ট সার্থক হয়েছে বলে মনে করি। এদেশের নির্বাচনী ইতিহাসে যে কোনো মানদণ্ডে এটি ভালো নির্বাচন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


