Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নৌবাহিনীতে প্রথম নারী পাইলটের দায়িত্ব পেলেন লেফটেন্যান্ট শিবাঙ্গী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি অনেকে বড় বিষয়। একইসঙ্গে বড় দায়িত্ব। আমি জানি আমাকে ভালো করতে হবে।

সোমবার (২ ডিসেম্বর) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৪ বছর বয়সী এই নারী পাইলট অভিষিক্ত হন। আগামী ৪ ডিসেম্বর নৌসেনা দিবস। এর দুইদিন আগেই নতুন দায়িত্ব পাচ্ছেন শিবাঙ্গী।

বিহারের মুজাফফরপুরের বাসিন্দা শিবাঙ্গী পড়াশোনা করেছেন ডিএভি পাবলিক স্কুল থেকে। ২০১৮ সালে ইন্ডিয়ান নেভাল একাডেমি থেকে শিবাঙ্গী তার প্রাথমিক কোর্স সম্পন্ন করেন।

১৯৯২ সাল পর্যন্ত ভারতীয় নৌবাহিনীতে কেবলমাত্র নারীরা চিকিৎসাকর্মে নিয়োগপ্রাপ্ত হতেন। দীর্ঘ দিনের প্রথা ভেঙে নারীদের নৌসেনার পাইলটের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই সুযোগকে কাজে লাগালেন লেফটেন্যান্ট শিবাঙ্গী।

তথ্যসূত্র :সিএনএন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google