Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news পলক ও এনটিএমসির নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয় : আইএসপিএবি
Bangladesh breaking news জাতীয়

পলক ও এনটিএমসির নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয় : আইএসপিএবি

By Tarek HasanAugust 21, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন চলার সময় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনায় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (আইএসপিএবি)।

জুনাইদ আহমেদ পলক

বুধবার (২১ আগস্ট) গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস আইএসপিএবি এর সভাপতি এমদাদুল হক।

তিনি বলেন, গত ১৮ জুলাই দেশের ইন্টারনেট প্রোভাইডারদের (আইএসপি) অবহিত না করেই আপস্ট্রিম ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) থেকে হঠাৎ ইন্টারনেট সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। যার ফলে সারাদেশে ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে যায়। ইন্টারনেট বন্ধের সঠিক কারণ সম্পর্কে অন্তর্বরতী সরকারের তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী আমরা জানতে পারি যে, তৎকালীন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও এনটিএমসির নির্দেশে ইন্টারন্যাশনাল টেলিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) থেকে ইন্টারনেট বন্ধ করা হয়।

Advertisement

এমদাদ আরও বলেন, আইটিসি ও বিএসসিসিএল হচ্ছে আইএসপি লেয়ারেরও একধাপ ওপরের লেয়ার (স্তর)। মানে আইআইজির ওপরের লেয়ার (স্তর)। সেদিন বিভিন্ন গণমাধ্যম ইন্টারনেট কেন বন্ধ হয়েছে, এ বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছিল। আমি সেদিন গণমাধ্যমে বলেছিলাম যে, আমাদের ব্যান্ডউইথ সাপ্লাই দিচ্ছে না আইআইজি, যার ফলে আমরা ইন্টারনেট সরবরাহ করতে পারছি না। আমার বক্তব্য হয়ত কোনোভাবে ভুল ব্যাখ্যা করা হয়েছে কোথাও কোথাও। এজন্য সত্যিই আমি ব্যক্তিগতভাবে দুঃখিত এবং এ ধরনের কার্যক্রম অনাকাঙ্খিত। প্রকৃত কারণ এরই মধ্যে সবার কাছে উন্মোচিত হয়েছে।

ইন্টারনেট বন্ধের ক্ষতিপূরণ চেয়ে তিনি আরও বলেন, ইন্টারনেট সেবা শাটডাউনের কারণে আমাদের ইন্ডাস্ট্রির যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমি একজন ব্যবসায়ী ও ইন্টারনেটের সাধারণ গ্রাহক হিসেবে ক্ষতিপূরণ চাই।

ভারত-বাংলাদেশের মধ্যে চুক্তি সমঝোতা নিয়ে যা বললেন সমন্বয়ক ফাতেমা

ভবিষ্যতে কোনো সরকার যাতে আর এভাবে ইন্টারনেট শাটডাউন না করে সে দাবি জানিয়ে এমদাদুল হক বলেন, ইন্টারনেট সেবা বন্ধের কারণে দেশের সব সেক্টরে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, একজন সাধারণ নাগরিক হিসেবে বর্তমান ও পরবর্তী সব সরকারে কাছেই আবেদন কোনো অবস্থাতেই যেন ইন্টারনেট আর বন্ধ করা না হয়। বাকস্বাধীনতার অপর নাম হচ্ছে ইন্টারনেট। তাই কোনোভাবেই আমাদের বাকস্বাধীনতা বন্ধ হোক, সেটা চাই না।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Royal Mail

Royal Mail Reports Local Processing Delays as UK Network Stays on Schedule

September 9, 2026
US pork recall

US recall covers 1,513 pounds of imported guanciale over Listeria risk

September 8, 2026
vivo OriginOS 7

vivo OriginOS 7 Preview Centers on Faster Interface Before September Reveal

September 5, 2026

Latest News

Royal Mail

Royal Mail Reports Local Processing Delays as UK Network Stays on Schedule

US pork recall

US recall covers 1,513 pounds of imported guanciale over Listeria risk

vivo OriginOS 7

vivo OriginOS 7 Preview Centers on Faster Interface Before September Reveal

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa