
গতকাল বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে দিয়েগো সিমিওনের দল।
ম্যাচের ৩৬তম মিনিটে গোল পায় লিওনেসা। কিন্ত অফসাইডের কারণে গুডিনোর শট বাতিল হয়ে গেলে গোলশূন্য ব্যবধানে প্রথমার্ধ শেষ করে দুই দলই।
তবে বিরতির পর ৬২তম মিনিটে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন অ্যাঙ্গেল কোরেয়া। কিন্তু তারা সেই ব্যবধান ধরে রাখতে পারেনি। উল্টো অতিরিক্ত সময়ে পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেনি অ্যাতলেটিকো।
৮৩তম মিনিটে লিওনেসাকে সমতায় ফেরান হুলেন কাস্তেনেদা। পরে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ১০৮তম মিনিটে দলকে জয়সূচক গোল এনে দেন সার্জিও বেনিতো। এতে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেসা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



