Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ইরান পৃথিবীতে সবচেয়ে বেশি ইহুদিবিরোধী শাসনব্যবস্থা চালায় বলে অভিযোগ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার জেরুজালেমে হলোকাস্ট স্মরণদিবসে এক ভাষণে তিনি এ কথা বলেন।

নেতানিয়াহু বিশ্ব নেতাদের উদ্দেশে বলেন, আমি উদ্বিগ্ন যে আমরা এই পৃথিবীতে সবচেয়ে বেশি ইহুদিবিরোধী শাসনব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও অটলভাবে দাঁড়াতে পারিনি। এমন একটি শাসক যে, খোলামেলাভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে ও একমাত্র ইহুদি রাষ্ট্রকে নির্মূল করতে চায়।

নেতানিয়াহু বলেন, তেহরানের অত্যাচারীদের মুখোমুখি হওয়ায় ইসরাইল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস-প্রেসিডেন্ট পেন্সকে স্যালুট জানায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.