প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের পরীক্ষার্থীর তথ্য (ডিআর) আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রি, যাচাই, অনুমোদনসহ প্রবেশপত্র প্রিন্টের সময়সূচি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে পরীক্ষার কেন্দ্র নির্বাচন, পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষক এন্ট্রি প্রদানের সময়সূচি।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা

Advertisement

বুধবার (২৫ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

সব উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো চিঠি থেকে জানা গেছে, বেসরকারি বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫–এর পরীক্ষার্থীর তথ্য (ডিআর) আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রিকরণ (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ), যাচাইকরণ এবং অনুমোদন, পরীক্ষার কেন্দ্র নির্বাচন, পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষক এন্ট্রি প্রদান কার্যক্রম নির্দিষ্ট সময়সূচি মোতাবেক সম্পন্ন করতে জানানো হয়েছে।

সূচি অনুযায়ী বিদ্যালয় থেকে অনলাইনে আইপিইএমআইএস সিস্টেমে পরীক্ষার্থীর তথ্য (ডিআর) এন্ট্রি (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ) সম্পন্নকরণ এবং সঠিকতা যাচাই করে এইউপিইও বা এটিপিইও এবং ইউপিইও বা টিপিইওদের আইডিতে পাঠানো ও অনুমোদনের সময়সীমা ২৪–২৫ মার্চ। এই দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা এইউপিইও বা এটিপিইও।

আরও পড়ুনঃ

২৬শে মার্চ স্বাধীনতা দিবস: আত্মত্যাগের ইতিহাসে দাঁড়িয়ে নতুন প্রত্যয়ের দিন

২৬–২৮ মার্চের মধ্যে পরীক্ষার কেন্দ্র নির্বাচন করবেন এইউপিইও বা এটিপিইও। পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষক এন্ট্রি করতে হবে ২৯ মার্চ থেকে আগামী ২ এপ্রিলের মধ্যে। এই দায়িত্ব পালন করবেন ইউপিইও বা টিপিইও।

প্রবেশপত্র প্রিন্ট করা যাবে ৬ থেকে ১৩ এপ্রিল। এ কাজ করবেন প্রধান শিক্ষক অথবা ইউপিইও বা টিপিইও।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.