ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে একমাত্র নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পিডব্লিউডি (গণপূর্ত) স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড মিনহাজুল করিম স্বাধীন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন

Advertisement

সোমবার (২৫ মে) থেকেই কিংস অ্যারেনায় জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে। আগামী ৫ জুন ম্যাচটি সান মারিনোর মাঠে অনুষ্ঠিত হবে।

দলের তিন প্রবাসী ফুটবলার—হামজা চৌধুরী, শমিত সোম ও জায়ান আহমেদ ঢাকা ক্যাম্পে থাকছেন না। তারা সরাসরি সান মারিনোতে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। তবে আরেক প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম ইতোমধ্যেই ঢাকায় ক্যাম্পে যোগ দিয়েছেন।

ঢাকায় ছয় দিন অনুশীলনের পর ৩১ মে সান মারিনোর উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। নতুন কোচ থমাস ডুলির অধীনে এটিই হতে যাচ্ছে জাতীয় দলের প্রথম ম্যাচ।

গত মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা দল থেকে এবারের স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন আরমান ফায়সাল আকাশ ও সুমন রেজা।

অন্যদিকে, নিষেধাজ্ঞার কারণে সিঙ্গাপুর ম্যাচে খেলতে না পারা ডিফেন্ডার তপু বর্মন দলে ফিরেছেন। তবে পারিবারিক কারণে উইঙ্গার রাকিব হোসেনকে এবারের দলে রাখা হয়নি।

গোলরক্ষক পজিশনেও পরিবর্তন এনেছে কোচিং স্টাফ। মিতুল মারমা ও সুজন হোসেনের সঙ্গে দলে ফিরেছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তিনি জায়গা পেয়েছেন মেহেদী হাসান শ্রাবণের বদলে।

আরও পড়ুনঃ

মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টে অংশ নিতে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু

বাংলাদেশ দল: মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, তারিক কাজী, তপু বর্মন, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইশা ফয়সাল, মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম কিরমানী, ফাহামেদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মিনহাজুল করিম স্বাধীন ও রফিকুল ইসলাম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.