Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, হেফাজতে শিক্ষক-বন্ধু
Bangladesh breaking news ক্যাম্পাস জাতীয় শিক্ষা

বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, হেফাজতে শিক্ষক-বন্ধু

By Tarek Hasanএপ্রিল 26, 20262 Mins Read

রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসা থেকে মুনিরা মাহজাবিন নামের (মিমো) (২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিমো ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

ঢাবি শিক্ষার্থীর মরদেহ

Advertisement

রবিবার (২৬ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করা হয় এবং দুপুর দেড়টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. ফাতেমা সিদ্দিকা সোমা জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে উত্তর বাড্ডা ১০ নম্বর লেনের ৫৯০ নম্বর বাসার উদয়ন ম্যানশনের নবম তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, নিহত শিক্ষার্থী নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রশি ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। নোটে কিছু ব্যক্তির নাম উল্লেখ করে আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিষয় সম্পর্কিত বার্তা লেখা ছিল বলে দাবি পরিবারের।

সুইসাইড নোটে মুনিরা মাহজাবিন মিমো লিখেছেন, সুদীপ্ত স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর স্যার ভালো থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও নিহতের ঘনিষ্ঠ এক শিক্ষার্থীকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গুলশান জোনের (বাড্ডা) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে কিছু আলামতের ভিত্তিতে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে পাওয়া আলামতের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগের একজন শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে তার সম্পৃক্ততা নিশ্চিত হলে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে। একই ঘটনায় নিহত শিক্ষার্থীর ঘনিষ্ঠ এক বন্ধুকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

বিএনপি না হয়ে সাংবাদিক হোন একটু: অর্থমন্ত্রী

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মুনিরা মাহজাবিন মাদারীপুর জেলার শিবচর থানার ডাইয়ারচর গ্রামের বাসিন্দা মো. গোলাম মোস্তফার মেয়ে। তিনি উত্তর বাড্ডার ওই বাসার নবম তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। পরিবারে দুই মেয়ের মধ্যে তিনি ছিলেন একজন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
পে-স্কেল

পে-স্কেল নিয়ে বড় সুখবর

জুন 9, 2026
চাঁদপুরের শাহরাস্তি

মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

জুন 9, 2026
সঞ্জয়-নোরা

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান প্রকাশ্যে

জুন 9, 2026
Latest News
পে-স্কেল

পে-স্কেল নিয়ে বড় সুখবর

চাঁদপুরের শাহরাস্তি

মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

সঞ্জয়-নোরা

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান প্রকাশ্যে

জয় বাংলা স্লোগান

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

বাংলাদেশ

তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের

শ্রীলেখা

১০ বছর ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ ছিলাম, বিস্ফোরক পোস্ট শ্রীলেখার

শিক্ষা মন্ত্রণালয়

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবর ‘ভিত্তিহীন’: শিক্ষা মন্ত্রণালয়

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম

মালিকের পর মিমের ‘লাইফলাইন’

ঝড়

মৌসুমি বায়ু আরও শক্তিশালী হচ্ছে, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa