Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ বীরাঙ্গনা দাবি করা সেই আ’লীগ নেত্রী দল থেকে বহিষ্কার
বিভাগীয় সংবাদ রাজশাহী

বীরাঙ্গনা দাবি করা সেই আ’লীগ নেত্রী দল থেকে বহিষ্কার

By Saiful Islamসেপ্টেম্বর 23, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : জালিয়াতির মাধ্যমে বীরাঙ্গনা খেতাব পেতে আবেদন করে গেজেটভুক্ত হওয়ার জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) আবেদনকারী জয়পুরহাট সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা বিবিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।

জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা মহিলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে- বয়স, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা ও ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন প্রত্যয়নপত্র জালিয়াতির আশ্রয় নেন তিনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাট প্রেসক্লাবে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেবেকা সুলতানা ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবা বেগম নায়না উপস্থিত হয়ে স্থানীয় সাংবাদিকদের এ বিষয়টি অবগত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আছমা বিবির জাতীয় পরিচয়পত্র হিসেবে ১৯৭১ সালে ৮ বছর ৩ মাস বয়স থাকলেও, তিনি নিজেকে সেসময় ২১ বছরের একজন যুবতী বলে দাবি করেন এবং তার জন্ম ১৯৫০ সালে উল্লেখ করে জাতীয় পরিচয়পত্রের ১৯৬২ সালের জন্ম তারিখ সংশোধনের আবেদনও করেন তিনি।

বীরাঙ্গনা স্বীকৃতি চেয়ে ২০১৯ সালের ২৪ ডিসেম্বর জামুকা মহাপরিচালক বরাবর একটি আবেদন করেন আসমা বিবি। তার আবেদনের প্রেক্ষিতে সদর উপজেলায় কর্মরত ৫ সদস্যের সরকারি নারী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহনাজ সিগমা কোনো প্রকার তদন্ত ছাড়াই রিপোর্ট দেন।

এ খবর পেয়ে জয়পুরহাট প্রতিনিধি আওয়ামী লীগের সভাপতি আজম আলী বিষয়টি জালিয়াতি বলে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দেন এরপরে শুরু হয় গুঞ্জন।

এদিকে, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফছার উদ্দিন আসমার জন্ম তারিখ ১৯৬২ দেখে তার বিরুদ্ধে সুপারিশ করেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফছার উদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের সময় তার বয়স আট বছর ছিল বলে সুপারিশ করা হয়েছে।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেবেকা সুলতানা বলেন, যেহেতু আসমার বীরাঙ্গনা হওয়ার বিষয়টি বিতর্কিত তাই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে আসমা বিবি জানান, তার সব কাগজপত্র সঠিক। মহাযুদ্ধের সময় তার বয়স একুশ বছর ছিল এবং পাকিস্তানী সৈন্যরা তাকে ক্যাম্পে নিয়ে নির্যাতন করেছে। এতদিন লজ্জায় কাউকে বলেননি। জাতীয় পরিচয়পত্রে ভুল করে তার বয়স কম দিয়েছে। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কমান্ডাররা সব যাচাই করেই সুপারিশ দিয়েছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আগুন

বান্দরবানের রুমায় ভয়াবহ আগুন, ৪ দোকান ও ঘর পুড়ে ছাই

জুন 12, 2026
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

জুন 12, 2026
প্রেমের টানে বাংলাদেশে

প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক

জুন 12, 2026
Latest News
আগুন

বান্দরবানের রুমায় ভয়াবহ আগুন, ৪ দোকান ও ঘর পুড়ে ছাই

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রেমের টানে বাংলাদেশে

প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক

সিংগাইরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা

বগুড়া

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ব্রাজিল সমর্থক

ব্রাজিল সমর্থক দুধ গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন

নিকুঞ্জ

অবশেষে দখলমুক্ত নিকুঞ্জের মাঠ: মাঠে ফিরল শিশুদের হাসি

মাদক

নোয়খালীতে মাদক নিয়ে প্রতিবাদ করায় ছাত্রকে কুপিয়ে হত্যা

বৃদ্ধা

গুরুদাসপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ঘর থেকে মরদেহ উদ্ধার

বাসস্ট্যান্ড

ভৈরব বাসস্ট্যান্ডে দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়কে চরম দুর্ভোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa