Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক
Bangladesh breaking news বিভাগীয় সংবাদ

প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক

By Tarek HasanJune 12, 20263 Mins Read

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছিলেন এক যুবক। উদ্দেশ্য ছিল প্রিয় মানুষটিকে বিয়ে করে দেশে ফেরা। তবে প্রেমিকার বয়স কম হওয়ায় সেই আশা পূরণ হয়নি। শেষ পর্যন্ত বিয়ে না করেই নিজ দেশে ফিরে যেতে হয়েছে। তবে তিনি জানিয়েছেন, প্রেমিকা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন।

প্রেমের টানে বাংলাদেশে

Advertisement

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর পার সাঁওতা গ্রামে। খোঁজ নিয়ে জানা গেছে, সাঁওতা গ্রামের এক কিশোরীর (১৬) সঙ্গে সাত মাস আগে অনলাইনে একটি মিউজিক গ্রুপে পরিচয় হয় চীনের নাগরিক এম এ হাইশানের (৩৯)। একপর্যায়ে কিশোরীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর সেই প্রেমিকাকে বিয়ে করতে চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন এম এ হাইশান। তবে প্রেমিকার বিয়ের বয়স না হওয়ায় বিয়ে না করেই ফিরে গেলেন।

বুধবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে রিসিভ করে কুমারখালীতে নিয়ে যান প্রেমিকা ও তার পরিবারের সদস্যরা। তবে প্রেমিকার বয়স ১৮ বছরের কম হওয়ায় পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের আপত্তিতে বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিয়ে না করেই ঢাকার উদ্দেশে রওনা দেন হাইশান।

চাপড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘অনলাইনে এসএসসি পরীক্ষার্থী এক মেয়ের সঙ্গে চীনা যুবকের প্রেমের সম্পর্ক হয়। সেই সুবাদে বুধবার ছেলেটি ঢাকা পৌঁছালে মেয়ে ও তার স্বজনেরা তাকে বুধবার বিকালে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। পরে বিষয়টি ফেসবুকে ভাইরাল ও এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরপর খোঁজখবর নিয়ে দেখা যায়, মেয়েটির বিয়ের জন্য প্রাপ্তবয়স্ক নয়। পরে ইউএনওর নির্দেশনায় চীনা যুবককে বুঝিয়ে মেয়ের স্বজনদের সঙ্গে ফের ঢাকা পাঠানো হয়েছে।’

ওই গ্রামে গিয়ে দেখা যায়, মেয়েটি ব্যবহারিক পরীক্ষার জন্য বিদ্যালয়ে গেছে। আর চীনা যুবকের সঙ্গে গুগল ট্রান্সলেটের সাহায্যে কথা বলছেন স্থানীয় প্রতিনিধি, স্বজন ও পুলিশের সদস্যরা। আশপাশে উৎসুক জনতা ভিড় করেছেন। দুপুর ১২টার দিকে মেয়েটি বাড়িতে ফিরে আসেন। এরপর একটি ভ্যানে করে চীনা যুবক চলে যান।

ওই কিশোরীর মা বলেন, ‘মেয়ের বয়স হয়নি। ভুল করে বিদেশের লোককে বাড়ি নিয়ে এসেছিল। সাধ্যমতো আদর-খেদমত করা হয়েছে। চেয়ারম্যান, মেম্বার, পুলিশের সহযোগিতায় ছেলেকে ফেরত পাঠানো হয়েছে।’

ওই কিশোরী জানায়, ‘একটি মিউজিক গ্রুপে সাত-আট মাস আগে পরিচয় হয়েছিল। চীনা ভাষা বুঝিনি। তেমন প্রেম-ভালোবাসা হয়নি। তবু তিনি (চীনা যুবক) বিয়ের জন্য চলে এসেছেন। কিন্তু আমার বয়স না হওয়ায় বিয়ে হয়নি। তবে ভবিষ্যতে ছেলেটি আবার ফিরে আসলে বিয়ে করবো।’

বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলতে পারেন না চীনা যুবক এম এ হাইশান। তবে অ্যাপসের গুগল ট্রান্সলেটরের মাধ্যমে তিনি বলেন, ‘আমি চীনের গানসু প্রদেশ থেকে এসেছি। বাংলাদেশে বিয়ে করতে চাই। কিন্তু কিছু সমস্যার কারণে বিয়ে করতে পারছি না। আমাদের তিন মাসের সম্পর্ক। আমি চীনে ফিরে যাওয়ার পর আরও দেড় বছর সময় আছে। দেড় বছর পর আবার ফিরে আমার প্রিয়তমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবো।’

আরও পড়ুনঃ

বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার বলেন, ‘প্রেমের সম্পর্কের জেরে এক চীনা যুবক কুমারখালীতে এসেছিলেন বিয়ের জন্য। কিন্তু মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় যুবককে ভালোভাবে বুঝিয়ে ফেরত পাঠানো হয়েছে। আমরা সব সময় বিষয়টি পর্যবেক্ষণে রেখেছিলাম। আসলে মেয়ের পরিবার বুঝতে পেরেছে তাদের মেয়ের বয়স কম। এজন্য পরিবারের পক্ষ থেকে বিয়ের অনুমতি দেয়নি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
প্রেমের টানে বাংলাদেশে
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

July 6, 2026
Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

July 6, 2026
Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

July 6, 2026

Latest News

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa