বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়েছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিভাগটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে।

রবিবার (০৩ মে) বেলা সাড়ে ১১ টায় র্যালিটি বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সামনে থেকে শুরু হয়ে বিজয় সড়ক ও কৃষ্ণচুড়া সড়ক প্রদক্ষিণ করে মিডিয়া চত্বরে এসে শেষ হয়।এরপর বিভাগের ক্লাসরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাওফিক বলেন, “সংবাদকে সমাজের দর্পণ বলা হয়। সমাজে যা ঘটে তা সঠিকভাবে প্রকাশের জন্য মুক্ত গণমাধ্যমের প্রয়োজন।সংবাদকে যদি সেন্সর শীপের আওতায় আনি তাহলে আর মুক্ত গণমাধ্যমের চর্চা হয়না।”
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.নজরুল ইসলাম বলেন, “সারা বিশ্বে পেশাজীবী সাংবাদিকদের জন্য মুক্ত ও স্বাধীন পরিবেশ সৃষ্টি করতে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। আমাদের একমত হতে হবে যে, একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য স্বাধীন সাংবাদিকতা অপরিহার্য। যারা পেশাজীবী সাংবাদিকদের উপর হুমকি, নির্যাতন প্রদান করে তাদেরকে শাস্তির আওতায় আনা সরকারের দায়িত্ব।”
আরও পড়ুনঃ
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান বলেন, “রিপোর্টার্স উইথ বর্ডার সংগঠন প্রতিবছর যে সূচক প্রদান করে সেখানে বাংলাদেশের অবস্থান গতবছরের থেকে তিনধাপ পিছিয়ে ১৮০টি দেশের মধ্যে ১৫২ অবস্থানে। আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে, যেখানে আমাদের এগিয়ে যাওয়ার কথা সেখানে আমরা পিছিয়ে যাচ্ছি। সে ক্ষেত্রে একটা পক্ষকে দায়ী করলে হবে না। আমরা মনে করি দেশের শাসন ব্যবস্থা সরকার থেকে শুরু করে গণমাধ্যমের মালিকানা এবং যারা গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করে থাকি বা গণমাধ্যম নিয়ে চিন্তা করি সবারই এই সমস্যা নিরসন করা উচিত। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সাংবাদিক হয়রানির বিষয়টি নিরসন করা সম্ভব।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


