Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ফোর্বসের সর্বশেষ তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিটির নাম জেফ বেজোস। সম্প্রতি তিন দিনের সফরে ভারতে এসে উপেক্ষিত হয়েছেন।

১১৬ বিলিয়ন মার্কিন ডলারের মালিক বেজোস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়েছিলেন। খবর এনডিটিভির।

কিন্তু তাকে ‘অ্যাপয়েন্টমেন্ট’ দেয়ার প্রয়োজনীয়তা বোধ করেননি মোদি। শুধু প্রধানমন্ত্রী নন, মন্ত্রিসভার কোনো সদস্যই বেজোসের সঙ্গে দেখা করেননি। ফলে মোদির সঙ্গে দেখা না করেই ভারত ছাড়তে হয়েছে বিশ্বসেরা এ ধনী ব্যক্তিকে।

এক মাস আগেই বেজোসকে জানিয়ে দেয়া হয়েছিল, মোদির পক্ষে তার সঙ্গে দেখা করা সম্ভব হবে না। কিন্তু কেন বেজোসের সঙ্গে দেখা করলেন না মোদি

ভারত সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বেজোসের সঙ্গে দেখা করার কোনো বাধ্যবাধকতা সরকারের নেই।

অনেকে আবার বলছে, বেজোসের মালিকানাধীন মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের প্রতি অসন্তোষের কারণে মন্ত্রিসভার কেউ তার সঙ্গে দেখা করেননি।

কারণ পত্রিকাটি মোদি সরকারের বিতর্কিত নাগরিকত্ব বিল নিয়ে কড়া সমালোচনা করে আসছে।

অবশ্য সরকারের আরেকটি সূত্র জানিয়েছে, সম্প্রতি আমাজনকে ঘিরে বিতর্ক ছড়ানোর কারণেই বেজোসের সঙ্গে দেখা করেননি মোদি।

গ্রাহকদের কাছ থেকে ‘প্রতারণামূলক দাম’ রাখা হচ্ছে, এমন অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইউরোপে আমাজনের বিরুদ্ধে তদন্ত চলছে। ২০২৫ সালের মধ্যে ভারতে ১০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

তবে ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল দাবি করেছেন, বিপুল অঙ্কের বিনিয়োগ করে বেজোস ভারতকে কোনো রকম অনুগ্রহ করছেন না।

আমাজন ও ফ্লিপকার্টের প্রতি ভারতীয় ব্যবসায়ীদের অভিযোগ, বড় ছাড় দিয়ে ছোট ব্যবসায়ীদের বিপন্ন করে এই মার্কিন সংস্থাগুলো ভারতীয় আইন ভাঙছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.