Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বজ্রপাতে ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিহারে মারা গেছে ১৮ জন এবং উত্তরপ্রদেশে ১৩ জন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত যে হতে পারে, তা নিয়ে আগাম সতর্ক করেছিল দেশটির আবহাওয়া দফতর। বাড়ির বাইরে বেরোলেও দুর্যোগের সময় লোকজনকে খোলা জায়গায় দাঁড়াতে নিষেধ করা হয়েছিল।

সরকারি সূত্রের খবর অনুযায়ী, গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বৈশালি জেলার রাঘবপুর ব্লকে বজ্রপাতে ৪ জন মারা গেছে। এছাড়া রোহতাস, ভোজপুর, গোপালগঞ্জ ও সারান জেলায় ২ জন করে মারা গেছে। পাটনা, বেগুসরাই, আরারিয়া, সুপাউল, কাইমুর ও অন্য আর একটি জেলায় একজন করে বজ্রপাতে মারা গেছে।

বিহার সরকারের হিসাব অনুযায়ী, ২০২০ সালের মার্চ মাস থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ওই রাজ্যে ৩৩০ জনেরও বেশি মানুষ বজ্রপাতে প্রাণ হারিয়েছে। এর মধ্যে শুধু ২৪ জুন সরকারি হিসেবে ১শ জনের মৃত্যু হয়েছে। একই দিনে যোগীরাজ্য উত্তরপ্রদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু হয়েছে। ত্রাণ কমিশনার সঞ্জয় গোয়েল জানিয়েছেন, গজিপুরে চারজন মারা গেছে। এছাড়া কৌশাম্বিতে তিনজন, খুশিনগর ও চিত্রকূটে দু’জন করে মারা গেছে। জৌনপুর ও চন্দৌলিতে একজন করে মারা গেছে। ব

জ্রপাতে প্রাণহানির খবরে দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের ৪ লাখ টাকা করে পৌঁছে দিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.