Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মেসির রেকর্ড ভাঙলেন এমবাপ্পে
খেলাধুলা ফুটবল

মেসির রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 8, 2021Updated:December 8, 20212 Mins Read
ফাইল ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক: জোড়া গোল করে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ভাঙলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ড। তার আগে একই ম্যাচে জোড়া গোল করে তার রেকর্ড ভাঙলেন ফরাসি তারকা কাইলিয়ান এমবাপ্পে। ক্লাব ব্রুগের বিপক্ষে মেসি ও এমবাপ্পের জোড়া গোলে ৪-১ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে এক পা দিয়েই গ্রুপের শেষ ম্যাচটি খেলতে নেমেছিল পিএসজি। তবে হেরে গেলে বিপদ হতে পারতো তাদের। সেটি হতে দেননি মেসি-এমবাপ্পেরা। সহজ জয়ে দলকে রানার্সআপ করেই নকআউটে পৌঁছে দিয়েছেন দুই তারকা।

নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটিতে প্রথম গোল পেতে মাত্র ৭০ সেকেন্ড সময় লাগে পিএসজির। এরপর সাত মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। দুটি গোলই করেন এমবাপে। প্রথম গোলটি ছিল চ্যাম্পিয়নস লিগে এমবাপের ৩০তম। এই মাইলফলকে দ্রুততম ফুটবলার এমবাপ্পে।

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এই আসরে মাত্র ২২ বছর ৩৫২ দিন বয়সেই ৩০ গোল করে ফেললেন ফ্রান্সের তরুণ তারকা। আগের রেকর্ডটি ছিল এমবাপ্পের বর্তমান সতীর্থ ও একই ম্যাচে জোড়া গোল করা মেসির। তিনি ২৩ বছর ১৩১ দিন বয়সে ৩০ গোল করেছিলেন।

শুরুতেই এমবাপ্পের জোড়া গোলের পর বিরতির আগেই স্কোরলাইন ৩-০ করেন মেসি। সতীর্থ কাইলিয়ান এমবাপ্পের পাস ধরে মাঝমাঠ থেকে ড্রিবল করে এগিয়ে যান প্রতিপক্ষের রক্ষণে। পরে ডি-বক্সে ঢোকার মুখে বাম পায়ের শটে বল জালে জড়ান।

এই গোলের সুবাদে পেলের সমান ৭৫৭ গোল হয়ে যায় মেসির। পরে ম্যাচের ৭৬ মিনিটের সময় দ্বিতীয় গোলটি করেন মেসি এবং ছাড়িয়ে যান পেলেকে। ডি-বক্সের মধ্যে মেসিকেই ফাউল করা হলে পেনাল্টি পেয়েছিল পিএসজি। যেখান থেকে সহজেই স্কোরশিটে নাম তোলেন মেসি।

পিএসজির হালিপূরণের আগে অবশ্য ৬৮ মিনিটের সময় একটি গোল শোধ দেয় ক্লাব ব্রুগ। দলের পক্ষে গোলটি করেন ম্যাটস রিটস।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.