Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আইসিসি’র মে মাসের সেরার লড়াইয়ে মুশফিক
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আইসিসি’র মে মাসের সেরার লড়াইয়ে মুশফিক

By জুমবাংলা নিউজ ডেস্কJune 8, 2021Updated:June 8, 20212 Mins Read
আইসিসি’র মে মাসের সেরার লড়াইয়ে মুশফিক
ফাইল ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক: প্রথম বাংলাদেশি হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতি মাসের সেরা খেলোয়াড়ের তালিকায় নাম উঠেছে মুশফিকুর রহিমের।

আইসিসি সম্প্রতি প্রতি মাসের সেরা ক্রিকেটার নির্বাচনের পদ্ধতি চালু করেছে। আন্তর্জাতিক অঙ্গনে নারী-পুরুষ উভয় বিভাগে সব ফরম্যাটে মে মাসের সেরা পারফরমারের তালিকায় মনোনীত হয়েছেন বাংলাদেশের ‘মি: ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিক।

মুশফিক ছাড়াও পুরুষ বিভাগে মনোনয়ন তালিকায় আছেন পাকিস্তানের পেসার হাসান আলি ও শ্রীলংকারর বাঁ-হাতি স্পিনার প্রবীন জয়াবিক্রমা। মে মাসে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে আইসিসির মনোনয়ন পেয়েছেন তারা।

মে মাসে শ্রীলংকার বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলেছেন মুশফিক। দ্বিতীয় ম্যাচে ১২৫ রান করে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের প্রধান ভূমিকা রাখেন তিনি।

মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে ১৩ উইকেট নেন হাসান। আর বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্টে চমক দেখিয়েছেন জয়াবিক্রমা। ১৬ দশমিক ১১ গড়ে ১১ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় টেস্টে তার বোলিং পারফরমেন্সেই ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ পায় শ্রীলংকা।

মে মাসের পারফরমেন্সে তিনজন সেরা নারী ক্রিকেটারের নামও ঘোষনা করেছে আইসিসি। স্কটল্যান্ডের অলরাউন্ডার ক্যাথরিন ব্রাইস-গাবি লুইস ও আয়ারল্যান্ডের লি পল মনোনয়ন পেয়েছেন।

এক বিবৃতিতে আইসিসি বলেছে, মাঠের পারফরম্যান্স এবং মে মাসের (প্রতিটি ক্যালেন্ডারের মাসের প্রথম দিন থেকে শেষ দিন) সাফল্যের ভিত্তিতে সব বিভাগের তিনজনকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে।

এই সংক্ষিপ্ত তালিকায় আইসিসি ভোটিং একাডেমি এবং সারা বিশ্বের ভক্তদের মাধ্যমে ভোট করা হয়। আইসিসি ভোটিং একাডেমিতে প্রবীণ সাংবাদিক, সাবেক খেলোয়াড়, সম্প্রচারক এবং আইসিসি হল অফ ফেমের কিছু সদস্যসহ ক্রিকেট পরিবারের বিশিষ্ট সদস্যরা রয়েছেন।

ই-মেল দ্বারা তাদের ভোট গ্রহন ভোটিং একাডেমি এবং ভোটের ৯০ শতাংশ ভাগ ধরে রাখবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত খেলোয়াড়দেও নাম ঘোষণার পরে আইসিসির সাথে নিবন্ধিত ভক্তরা আইসিসি ওয়েবসাইটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ভোটের ১০ শতাংশ ভাগ পাবেন তারা। প্রতি মাসের দ্বিতীয় সোমবার বিজয়ীদের নাম ঘোষণা করবে আইসিসি। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ক্রোয়েশিয়া

পানামাকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল ক্রোয়েশিয়া

June 24, 2026
ধারাভাষ্যকার

ফিফা ও রেফারিকে ‘চোর’ বলায় বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার

June 24, 2026
দেশম

মায়ের মৃত্যুর কারণে নরওয়ে ম্যাচে নেই ফ্রান্স কোচ দেশম

June 24, 2026

Latest News

ক্রোয়েশিয়া

পানামাকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল ক্রোয়েশিয়া

ধারাভাষ্যকার

ফিফা ও রেফারিকে ‘চোর’ বলায় বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার

দেশম

মায়ের মৃত্যুর কারণে নরওয়ে ম্যাচে নেই ফ্রান্স কোচ দেশম

ড্র

ইংল্যান্ড-ঘানা ম্যাচে গোলশূন্য ড্র, পয়েন্ট ভাগাভাগি

ট্রফি

ফিফার নিয়ম ভাঙছে, বিশ্বকাপ চ্যাম্পিয়নদের ট্রফি তুলবেন ট্রাম্প

Rolando

রোনালদোর বিশ্ব রেকর্ড

Messi

জন্মদিনের বিশেষ চাওয়া সম্পর্কে যা জানালেন মেসি

এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

Romero Messi

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa