Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভুলের কারণেই কাশ্মীর স্বাধীন হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাশ্মীর সংযুক্ত করে ভুলের কারণে এই অঞ্চল স্বাধীন হবে।  খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

বৃহস্পতিবার মিরপুরে কাশ্মীর সংহতিতে ভারত অধীকৃত কাশ্মীরিদের সমর্থন জানিয়ে তিনি এসব কথা বলেন।

ইমরান খান বলেছেন, কাশ্মীরীদের জন্য ভালো সময় এগিয়ে আসছে; যা তাদেরকে ভারতীয় দখল থেকে চূড়ান্ত স্বাধীনতার দিকে পরিচালিত করবে।

তিনি বলেন, ৫ ই আগস্টের ভারতীয় পদক্ষেপের আগে কাশ্মীরের বিষয়টি বিশ্ব অনেকাংশেই ভুলে গিয়েছিল। তবে ছয় মাস ’সময়ের মধ্যে কাশ্মীরের বিষয়টি পুরো বিশ্বের কাছে তুলে ধরা হয়েছে।

ইমরান বলেন, নরেন্দ্র মোদি একতরফাভাবে কাশ্মীরকে তার স্বাধীন মর্যাদা প্রত্যাহার করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন; তবে বিষয়টি এমনভাবেই আন্তর্জাতিকীকরণ করা হয়েছে, যা ভারতীয় প্রধানমন্ত্রী আশা করতে পারেননি।

পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান গত বছর ভারতীয় একটি যুদ্ধবিমানকে ভুপাতিত করেছে; সেসময় একজন পাইলটকে আটক করা হলেও শান্তির বার্তা হিসেবে তাকে মুক্ত করা হয়েছিল। এ সময় গত বছর মোদি ঘৃণামূলক প্রচারণা চালিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.