
যুক্তরাজ্যের ট্যাবলয়েড পত্রিকা দ্য সান জানিয়েছে, গত মঙ্গলবার নিজের বাসায় দুজন যৌ’নকর্মী ভাড়া করে আনেন ওয়াকার। তারা ছিলেন ২১ বছর বয়সী লুইস ম্যাকনামারা এবং ২৪ বছর বয়সী এক ব্রাজিলিয়ান কলগার্ল। ওয়াকারের এক বন্ধুও যোগ দেন পার্টিতে। রাতভর উন্মাতাল পার্টি শেষ করে বুধবার সকালে ভিডিওবার্তায় সবাইকে ঘরে থেকে লকডাউন মেনে চলার পরামর্শ দেন তিনি। কিন্তু আমন্ত্রিত এক যৌ’নকর্মীর মাধ্যমেই ইংলিশ ডিফেন্ডারের এই যৌ’ন পার্টির খবর ফাঁস হয়ে যায়।
এক রাতের জন্য দুই যৌ’নকর্মীকে ২২০০ পাউন্ড (প্রায় আড়াই লাখ টাকা) দেন ওয়াকার। এই খবর ফাঁস হওয়ার পর সোশ্যাল সাইটে ঝড় উঠেছে। তাকে ভণ্ড বলে অভিহিত করে লুইস বলেন, ‘ও তো একটা ভণ্ড। একদিকে বলছে সবাইকে সচেতন থাকতে, অন্যদিকে অচেনা মানুষদের বাসায় ডেকে যৌ’ন পার্টি করছে।’
এরপর যথারীতি ক্ষমা চেয়ে ওয়াকার বলেন, ‘ওই ঘটনার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। একজন পেশাদার ফুটবলার হিসেবে আমার আরও সচেতন হওয়া উচিৎ ছিল।’
তবে ক্ষমা চেয়েও পার পাবেন না ওয়াকার। তাকে কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ। ক্লাবের এক মুখপাত্র বলেছেন, ‘ফুটবলাররা রোল মডেল। আমাদের ক্লাবের কর্মচারী-কর্মকর্তা, খেলোয়াড়রা যথাসম্ভব জাতীয় স্বাস্থ্যসেবার কর্মীদের সাহায্য করার চেষ্টা করছে। এই অবস্থায় ওয়াকারের কাজটি আমাদের সব চেষ্টায় জল ঢেলে দিয়েছে। আমরা এই অভিযোগ শুনে হতাশ। আমরা যথাযথ ব্যবস্থা নেব এ বিষয়ে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



