Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news রাজধানীর আন্ডারওয়ার্ল্ড ফের উত্তপ্ত, মামুন টিটনের পর টার্গেট ইমন
Bangladesh breaking news ঢাকা বিভাগীয় সংবাদ

রাজধানীর আন্ডারওয়ার্ল্ড ফের উত্তপ্ত, মামুন টিটনের পর টার্গেট ইমন

By Tarek Hasanএপ্রিল 29, 2026Updated:এপ্রিল 29, 20263 Mins Read

এম ইব্রাহিম সরকার: রাজধানীর অপরাধ জগতের শীর্ষ সন্ত্রাসী হারিছ আহমেদ-সাঈদ আহমেদ টিপু হত্যার বদলা নিতে উত্তপ্ত হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ড। সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ভাই শীর্ষ সন্ত্রাসী জোসেফ আহমেদ বর্তমানে দুবাই থেকে ঢাকার অপরাধ জগত নিয়ন্ত্রণ করছেন। এই জোসেফ আহমেদ সরকার কর্তৃক পুরস্কার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে অন্যতম। গতকাল ২৮ এপ্রিল নিউমার্কেট এলাকায় প্রকাশ্যে ফ্লিমি স্টাইলে খুন হন খন্দকার নঈম আহমেদ টিটন (৬০)। এছাড়া গত বছর পুরান ঢাকায় প্রকাশ্য দিবালোকে খুন হন আরেক শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুন। খুন হওয়া মামুন এবং টিটন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় রয়েছে। নিহত মামুন ও টিটন দুজনেই সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ভাই শীর্ষ সন্ত্রাসী সাঈদ আহমেদ টিপু, হারিছ আহমেদ এবং চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি।

রাজধানীর আন্ডারওয়ার্ল্ড
প্রতীকি ছবি
Advertisement

২০২৩ সালে মামুন খুন হওয়ার পর ডিবি কর্মকর্তারা জানিয়েছিল মামুনের বন্ধু ইমনের শুটাররা গুলি করে হত্যা করেছিল। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ নিউমার্কেটে খুন হওয়া টিটনের ছোট বোন জামাই শীর্ষ সন্ত্রাসী ইমন অথবা জোসেফ গ্রুপের সদস্যরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এই হত্যাকান্ডের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা তদন্তে নেমেছেন। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

মামুন প্রায় ২ যুগ জেল খেটে ২০২৩ সালে জামিনে মুক্তি পেয়ে অপরাধ সাম্রাজ্য গড়ে তোলার চেষ্টা করে। তেজগাঁও আফতাবনগর রামপুরা এলাকায় আধিপত্য বিস্তার করে তখন ক্ষিপ্ত হয়ে উঠে জোসেফ আহমেদ এবং মামুনের বন্ধু শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন।
ইমন জেলে থেকে আর জোসেফ দুবাই থেকেই তাদের পৃথক গ্রুপের কিলারদের মাধ্যমে মামুনকে হত্যার পরিকল্পনা করে।

২০২৩ সালে ১৮ নভেম্বর তেজগাঁওয়ে মামুনকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী গুলি করে চার সন্ত্রাসী। তবে তখন মামুন আহত হলেও সন্ত্রসীদের গুলিতে পথচারী এ্যাডভোকেট ভূবন চন্দ্র শীল মারা যায়। আরো এক পথচারী আহত হয়। এঘটনার কয়েক মাস পরই পুনরায় সন্ত্রসীদের গুলিতে নিহত হয় তারিখ সাঈদ মামুন।

১৯৯৭ থেকে ১৯৯৯ পর্যন্ত ইমন-মামুন গ্রুপ নিয়ন্ত্রন করতো ধানমন্ডি হাজারীবাগ ঝিগাতলা মোহাম্মদপুর এলাকা। ইমন-মামুন গ্রুপ ১৯৯৯ সালে রাজধানীর নিকুঞ্জ এলাকায় গাড়ীর ভীতরে ব্রাশফায়ার করে হত্যা করে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ভাই শীর্ষ সন্ত্রাসী সাঈদ আহমেদ টিপু এবং হারিছ আহমেদকে।

একাধিক সূত্রের তথ্য অনুযায়ী ২০২৩ সালে মামুন খুন হওয়ার পর মামুনের সহযোগী খোকন ও মিঠু মাঠে সক্রিয় রয়েছে হত্যার বদলা নিতে। জোসেফ আহমেদ দুবাই বসেই তার ভাই সাঈদ আহমেদ টিপু হত্যার বদলা নিতে কিলার বাদলের মাধ্যমে একটি গ্রুপ সক্রিয় রয়েছে। এই গ্রুপ সন্ত্রাসী ইমনকে খুজে বেড়ায়। টোটনের গ্রুপের সদস্যরা তাদের বস খুনের বদলা নিতে মরিয়া হয়ে উঠবে। আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে তৎপর হয়ে না উঠলে শীর্ষ সন্ত্রাসী জোসেফ, ইমন এবং নিহত টিটন এবং মামুন গ্রুপের পারস্পরিক দ্বন্ধে রাজধানীর আন্ডারওয়ার্ল্ড আরো উত্তপ্ত হয়ে উঠবে।

আরও পড়ুনঃ

ঈদুল আজহায় টানা ১১ দিনের ছুটির হাতছানি!

উল্লেখ্য যে পুরস্কার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে পিচ্চি হান্নান ও চিকনা মনির বন্দুকযুদ্ধে এবং আলাউদ্দিন গণপিটুনিতে নিহত হয়েছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Sherpur

সরকারি দপ্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তার টিকটক ভিডিও ফাঁস

জুন 13, 2026
অভিনয়শিল্পী আসমা ঝিলিক

হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

জুন 13, 2026
বরিশালের উজিরপুর উপজেলা

উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

জুন 13, 2026
Latest News
Sherpur

সরকারি দপ্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তার টিকটক ভিডিও ফাঁস

অভিনয়শিল্পী আসমা ঝিলিক

হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

বরিশালের উজিরপুর উপজেলা

উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

মো. জিসান আহম্মেদ প্রধান

প্রেমিকাকে ‘ধর্ষণে অভিযুক্ত’ শিবিরের সেই কেন্দ্রীয় নেতা দল থেকে বহিষ্কার

অপু বিশ্বাস

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস

ভারতীয় বিমান

আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

আঙুর

ইউটিউব দেখে আঙুর চাষে ঝুঁকছেন বগুড়ার তরুণরা

তিতাস

সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

Manikganj

সরকারি হাসপাতালের সেবা ব্যাহত করে ফ্রি মেডিকেল ক্যাম্প!

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa