জুমবাংলা ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মঙ্গলবার রাতে বিশেষ উদ্বোধনী আয়োজনে বাবাকে নিবেদন করে ছোট মেয়ে শেখ রেহানার লেখা কবিতা আবৃত্তি করেন বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের অডিও-ভিজ্যুয়াল দিয়ে সাজানো হয় কবিতা পাঠের অংশটি, যাতে সংযুক্ত করা হয় ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের একটি অংশও।

বাবা শিরোনামের ওই কবিতা শেখ রেহানা লিখেছিলেন ২০১০ সালে; বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে না পারার আক্ষেপ ঝরে সেই কবিতায়।
জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে

জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে
শুভেচ্ছা জানানো ছিল
আমার সবচেয়ে আনন্দ।
আর কখনো পাবো না এই সুখ
আর কখনো বলতে পারব না
শুভ জন্মদিন।

কেন এমন হল?
কে দেবে আমার প্রশ্নের উত্তর।
কোথায় পাব তোমায়…

যদি সন্ধ্যাতারাদের মাঝে থাক
আকাশের দিকে তাকিয়ে বলব
শুভ জন্মদিন।

তুমি কি মিটি মিটি জ্বলবে?

যদি বিশাল সমুদ্রের সামনে
ঢেউদের খেলার মাঝে থাকো বলব
শুভ জন্মদিন
সমুদ্রের গর্জনে শুনব কি তোমার বজ্রকণ্ঠ?

পাহাড়ের চূড়ায় যেখানে মেঘ
নীল আকাশে লুকোচুরি খেলে
তুমি কি ওখানে?
তাকিয়ে বলব
শুভ জন্মদিন।

এক টুকরো সাদা মেঘ ভেসে যাবে
ওখানে কি তুমি?
আকাশে বাতাসে পাহাড়ে উপত্যকায়
তোমাকে খুঁজব, ডাকব বাবা
যে প্রতিধ্বনি হবে
ওখানে কি তুমি?

শুভ জন্মদিন।
শুভ জন্মদিন।

আবৃত্তির শেষাংশে দুই বোনই একইসঙ্গে কণ্ঠে তোলেন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার আদর্শের আলো ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করে তার ছোট মেয়ে শেখ রেহানা বলেছেন, ঘরে ঘরে মুজিবের আদর্শের দুর্গ তৈরি করে তার আলো ছড়িয়ে দেবো। মঙ্গলবার রাতে জাতির পিতা জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তি উপলক্ষে ঘোষিত মুজিববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে একথা বলেন তিনি।

বঙ্গবন্ধু ছোট মেয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা বলেন, সুন্দর, সমৃদ্ধ, দারিদ্র্য, দুর্নীতি ও নিরক্ষরতামুক্ত দেশ গড়বো। সোনার বাংলাকে ভালবাসবো। পরশ্রীকাতরতা থেকে নিজেদের মুক্ত রাখবো। ঘরে ঘরে মুজিবের আদর্শের দুর্গ তৈরি করে তার আলো ছড়িয়ে দেবো। কেউ দাবায়ে রাখতে পারবে না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.