নিজস্ব প্রতিবেদক:  সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জুমবাংলা যুগপূর্তি সম্মাননা ২০২২ পেল খুলনা জেলার প্রত্যন্ত গ্রাম মাহমুদ কাটীতে প্রতিষ্ঠিত ‘অনির্বাণ লাইব্রেরি’।

Advertisement
বুধবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে লাইব্রেরিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্রের হাতে প্রধান অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিষ্ঠান হিসেবে লাইব্রেরিটি ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জুমবাংলা যুগপূর্তি সম্মাননা পেয়েছেন ১৬ জন ব্যক্তি।

সম্মাননা প্রাপ্ত অন্যরা হলেন-মুক্তিযুদ্ধে (মরণোত্তর) চট্টগ্রাম বিশ্ববিদ‍্যালয়ের সাবেক অধ‍্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. গাজী সালেহ উদ্দিন, শিক্ষায় বাংলাদেশ বিশ্ববিদ‍্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম‍্যান অধ‍্যাপক আবদুল মান্নান, কথাসাহিত‍্যে কথাসাহিত‍্যিক ও সাংবাদিক আনিসুল হক, চিত্রশিল্পে স্বাধীন বাংলাদেশের প্রথম টাকা ও কয়েনের নকশাকার কে. জি মুসতাফা, চিকিৎসাসেবায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ‍্যালয়ের লিভার বিভাগের অধ‍্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সাংবাদিকতায় যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসীন-উল হাকিম, ফটোগ্রাফিতে আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন ফটোগ্রাফার পাভেল রহমান, আবৃত্তিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম, কবিতায় কবি ও সাংবাদিক খান মুহাম্মদ রুমেল, ছড়াতে ছড়াকার ও শিশু সাহিত‍্যিক পাশা মোস্তফা কামাল, গীতিকবিতায় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. মঞ্জুর উল আলম চৌধুরী, সঙ্গীতে গায়ক, সুরকার ও সঙ্গীত গবেষক সাজেদ ফাতেমী, কৃষিতে বরেন্দ্র ও রূপগ্রাম কৃষি খামারের উদ‍্যোক্তা সোহেল রানা, জনসচেতনায় বস্ত্র প্রকৌশলী সাঈদ রিমন, নারী উদ‍্যোক্তা হিসেবে উই এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা এবং তথ্যপ্রযুক্তিতে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সিইও মো. মনির হোসেন।

জুমবাংলার সম্পাদক হাসান মেজরের সভাপতিত্বে যুগপূর্তি সম্মাননা অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজে’র মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

প্রধান অতিথির বক্তৃতায় নৌপরিবহন প্রতিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘রাজনীতির সব পদ কচু পাতার পানির মতো। বাতাস যে কোনো সময় যে কোনো দিক দিয়ে আসতে পারে এবং তা পড়ে যেতে পারে। যতটুকু সময় আমরা থাকি, ততটুকু সময় আমরা চেষ্টা করি মানুষের কল্যাণে ও দেশের কল্যাণে কাজ করতে। আর এসব করি বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ কোথায় চলে গেছে- তা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের নিশ্চয়ই ভালো লাগে দেশ সম্পর্কে একটি পজিটিভ রিপোর্ট করতে।’

দেশকে ইতিবাচকভাবে তুলে ধরার জন্য নৌ প্রতিমন্ত্রী অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘জুমবাংলার সম্পাদক হাসান মেজর সবসময় ইতিবাচক চিন্তা করেন। আমরা তার এই ইতিবাচক চিন্তার প্রতিফল পোর্টালটিতেও দেখতে পাই। ভবিষ্যতেও জুমবাংলা তার ইতিবাচক সাংবাদিকতার ধারা বজায় রাখবে বলে আমার বিশ্বাস।’

উল্লেখ্য, ২০২০ সালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রথম যে ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন দিয়েছে তার মধ্যে জুমবাংলা অন্যতম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.