
বিশেষ আয়োজন হিসেবে এবার থাকছে সাংস্কৃতিক পরিবেশনা। বলিউডের তারকাদের সঙ্গে দেশি তারকারাও থাকবেন এতে। থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ক্যাটারিনা কাইফ। আর দেশীয় শিল্পীদের মধ্যে মমতাজসহ বেশ কয়েকজন তারকা থাকবেন এই অনুষ্ঠানে।
আর এই গালা অনুষ্ঠান উপভোগ করতে টিকিটের মূল্য সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যেই রাখতে চায় বিসিবি। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানান, গ্যালারির টিকিটের দাম ৩০০ থেকে ১,০০০ (এক হাজার) টাকার মধ্যে রাখা হবে।
বিকাল ৪টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। দেশের শিল্পীদের দিয়ে অনুষ্ঠান শুরু হবে। রাতে পারফর্ম করবেন ভারতীয় শিল্পীরা। উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিক্রি করা হবে ৫, ৬ ও ৭ ডিসেম্বর। অনলাইন ছাড়াও মিরপুর বুথে টিকিট পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



