Advertisement

স্পোর্টস ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

লীনা ঠাকরে নামে ভারতের এক ক্রীড়া সাংবাদিক কপিলের অসুস্থতার কথা জানিয়ে প্রথম টুইট করেন।

টুইটে তিনি লেখেন, কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সেখানে  অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে তার।  তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

লীনা ঠাকরের এই টুইটের পর ভারতের ক্রিকেটমহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।  ‘হরিয়ানা হ্যারিকেন’ খ্যাত বিশ্বকাপজয়ী ভারত দলের সাবেক অধিনায়ক কেমন আছেন তা জানতে যোগাযোগ করছেন অনেকেই।

১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন কপিল দেব।  দেশের হয়ে ১৩১টি টেস্ট খেলে ৫২৪৮ রান করেছেন কপিল। নিয়েছেন ৪৩৪টি উইকেট নিয়েছেন।  এছাড়া ২২৫টি ওয়ানডে খেলে ২৫৩টি উইকেট নেওয়ার পাশাপাশি ৩৭৮৩ রান করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.